ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে তিন মাস বন্ধ সুন্দরবনের দুয়ার নড়িয়ার কেদারপুরে বাড়িতে ঢুকে হামলা-ধর্ষণচেষ্টার অভিযোগ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জয়পুরহাটের সোহেল; ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি মায়ানমারে বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ, নিহত ৫৫ আদালতে সোহেল রানা, রামিসা হত্যার বিচার শুরু আজ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ : সঠিকভাবে টাকা বিতরণ করা হয়েছে মর্মে দাবি সংশ্লিষ্টদের সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় সাহিত হলেন দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী তাকিবুর রহমান জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু শিশুদের মোবাইল ফোন আসক্তি: পড়াশোনায় অমনোযোগের নীরব সংকট গোয়ালন্দে ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি,বিএনপি নেতার ছেলের ভাঙ্গারির দোকান হতে মালামাল উদ্ধার কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ভালো হয়ে যাওয়ার জন্য ৬ মাসের সময় দিলেন ডা. আব্দুল্লাহ তাহের। মধুপুর প্রেসক্লাবের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন: আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি পানিতে ডুবে নিখোঁজের ৩০ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

কামারখন্দে জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শামিম তালুকদার লাবু'র মতবিনিময়ে জনপ্রতিনিধিদের সরব উপস্থিতি


জমে উঠেছে সিরাজগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচনের প্রচার প্রচারনা। বিভিন্ন ইউনিয়নে প্রচারনার সাথে সাথে কামারখন্দে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন জিপগাড়ি প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শামিম তালুকদার লাবু। প্রচারনায় জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বুধবার বিকেলে কামারখন্দ উপজেলার কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) অডিটোরিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলাটির সকল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের সংগঠক, জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক, সর্বজনশ্রদ্ধেও প্রয়াত মোতাহার হোসেন তালুকদারের কনিষ্ঠ পুত্র, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, ব্যাবসায়ি ও সমাজসেবক আলহাজ্ব শামিম তালুকদার লাবু চেয়ারম্যান পদে নিজের পক্ষে জিপগাড়ি মার্কায় ভোটপ্রার্থনা করেন। এসময় নির্বাচিত হলে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সারা জেলার সাথে সাথে কামারখন্দে সমন্বিত উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি।

কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, এ্যাড. বিমল কুমার দাস, বদরুল আলম, যুগ্ন সম্পাদক আব্দুল বারি সেখ, পিয়ার চৌধুরী, এ্যাড আনোয়ার পারভেজ লিমন, সাংগঠনিক সম্পাদক দানিউল হক মোল্লা, প্রচার সম্পাদক আহসান হাবিব এহসান, জেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান দুদু, মোস্তফা কামাল তারা, শামসুজ্জামান আলো, নাসিম রহমান, মঈন উদ্দিন খান চিনু, এ্যাড. মহসিন আলী রানা, ফারুক হোসেন, আব্দুস সাত্তার শিকদার, জিহাদ আল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আবদুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল,  জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ প্রমুখ।

মতবিনিময় সভায় কামারখন্দ উপজেলা চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, জামতৈল ইউপি চেয়ারম্যান মো: মকবুল হোসেন, ভদ্রঘাট ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যরা আগামি ০৯ ই মার্চ জিপগাড়ি মার্কায় ভোট দিয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শামিম তালুকদার লাবুকে বিজয়ী করার ঘোষণা দেন।
আরও খবর







6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৬ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে