এ মাসের ১১ ফেব্রুয়ারি থেকে শাবান মাস শুরু করা বেশিরভাগ মুসলিম দেশ আগামী ১০ মার্চ রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে। আর তাই আগামী ১১ মার্চ থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম বিশ্বের প্রায় সব অঞ্চলে ১০ মার্চ সূর্যাস্তের পরে চাঁদ দেখা যাবে না বলে আশা করা হচ্ছে।
তবে বৈজ্ঞানিক গবেষণায় বর্ণিত দৃশ্যমানতার বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে ১০ মার্চ কিছু অঞ্চলে অর্ধচন্দ্র দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এসএএও ও গবেষক ইয়ালপ এবং ওদেহের মতো বেশ কয়েকটি পণ্ডিত এবং জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ সংস্থার মতে, ১০ মার্চ খালি চোখে বা টেলিস্কোপ ব্যবহার করে আরব ও মুসলিম বিশ্বে চাঁদ দেখা যাবে না। তবে টেলিস্কোপের ব্যবহার করে আমেরিকার কিছু অংশে, বিশেষত পশ্চিম অঞ্চলে চাঁদ দৃশ্যমান হতে পারে। এছাড়া কিছু মুসলিম দেশে ১২ মার্চ (মঙ্গলবার) থেকে রমজান শুরু হতে পারে।
৩৫ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৪১ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৩ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে
৪৫ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে
৭০ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে
১১৬ দিন ১৯ ঘন্টা ১০ মিনিট আগে
১১৭ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে
১১৯ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে