কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে টেকসই সিমেন্ট উৎপাদনের জন্য উন্নত প্রযুক্তি এবং সবুজ উপকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-02-2024 09:55:19 am

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে “টেকসই সিমেন্ট উৎপাদনের জন্য উন্নত প্রযুক্তি এবং সবুজ উপকরণ” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ণ সিমেন্টের ডেপুটি জি.এম (কোয়ালিটি অ্যাসুরেন্স) ড. মোহাম্মদ রেজাউল করিম। 

ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, সিমেন্ট তৈরিতে যে সকল কেমিক্যাল ব্যবহার করা হয় তা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিমেন্ট দিয়ে যেহেতু আমরা আমাদের বাসস্থান ও শিল্প কারখানা তৈরি করছি তাই কিভাবে কম ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে পরিবেশ বান্ধব সিমেন্ট উৎপাদন করা যায় তার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদেরও এবিষয়ে ধারণা রাখতে হবে যে সিমেন্টের ব্যবহারের ফলে পরিবেশের ক্ষতি কি ভাবে কমানো যায়। তিনি এই সেমিনারের সফলতা কামনা করে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।  

মূল বক্তার বক্তব্যে ইস্টার্ণ সিমেন্টের ডেপুটি জি.এম (কোয়ালিটি অ্যাসুরেন্স) ড. মোহাম্মদ রেজাউল করিম সিমেন্টের উৎপাদন প্রক্রিয়া, বন্টন ব্যবস্থা, গবেষণার ক্ষেত্র ও আমাদের দেশের প্রেক্ষিতে কি কি সুযোগ রয়েছে কম ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে পরিবেশ বান্ধব সিমেন্ট উৎপাদন করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে তিনি  শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। 

উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এর ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম ও রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) জনাব আয়শা আকতার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক ও ছাত্রকল্যান উপদেষ্টা জনাব মোঃ তারিকুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, জনসংযোগ কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলামসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সেমিনারটি সঞ্চালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আব্দুল ওহাব সবুজ।

Tag
আরও খবর