জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে নারীসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার


আদমদীঘিতে বসতবাড়ির সামনে মাদক বেচাকেনার সময় এক নারীসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে সাড়ে ৪ গ্রাম হেরোইন উদ্ধার ও মাদক বিক্রির ১ হাজার ২০০ টাকা জব্দ করে। গত সোমবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকায় মাদক ব্যবসায়ীর বসতবাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আদমদীঘির সান্তাহার নতুন বাজার এলাকার রাকিব হোসেনের স্ত্রী নারী মাদক ব্যবসায়ী ঝর্ণা বেগম (২৩), নওগাঁ সদর উপজেলার চকরামপুর মন্ডলপাড়ার আব্দুল মজিদের ছেলে ইসতিয়াক আহম্মেদ রাব্বি (৩০), নতুন সাহাপুর এলাকার হামিদুল ইসলামের ছেলে ভোলা মিয়া (৩০) ও আদমদীঘির লক্ষণকুড়ি গ্রামের আকরাম হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৩)।  

পুলিশ জানায়, সান্তাহার নতুন বাজার এলাকার একটি বসতবাড়ির সামনে মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমাবার দুপুরে আদমদীঘি থানার উপ পরিদর্শক তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নতুন বাজার এলাকার ঝর্ণা বেগমের বসতবাড়ির সামে অভিযান চালিয়ে এক নারীসহ চার মাদক ব্যবসায়ীকে সাড়ে ৪ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।  মাদক বিক্রির ১ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে ওই দিন বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর