শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ক্যান্সারে আক্রান্ত নন, বিভ্রান্তি না ছড়াতে সাবিনা ইয়াসমিনের অনুরোধ

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-02-2024 01:59:18 am

ফের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন গানের পাখি সাবিনা ইয়াসমিন— এমন খবরে যখন সোশ্যাল মিডিয়া সয়লাব ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন গানের এই কিংবদন্তি। অনুরোধ করেছেন বিভ্রান্তিমূলক তথ্য কিংবা সংবাদ না ছড়ানোর জন্য।


এক অডিও বার্তায় সাবিনা ইয়াসমিন জানান, নিয়মিত চেকাপের জন্য বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন তিনি।


তিনি বলেন, ‘আমি আপনাদের সাবিনা ইয়াসমিন। আমার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, ২০০৭ সালে আমার অসুস্থতার কথা। তারপর থেকে প্রতিবছর নিয়মিত চেকাপের জন্য সিঙ্গাপুর যেতে হয়। এবারও ব্যতিক্রম হয়নি৷ তবে এবার চেকাপে এসে আমার দাঁতের একটা সমস্যা দেখা যায়। চিকিৎসক আমাকে সেটা রিমুভ করতে বলেন। তারই প্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি ছোট একটা সার্জারির মাধ্যমে তা সম্পন্ন হয়।’ 


অসংখ্য কালজয়ী গানের এই শিল্পী বলেন, ‘ডাক্তারের সাথে আমার পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট মার্চের ১৫ তারিখে৷ ততদিন পর্যন্ত আমি চিকিৎসকের পর্যবেক্ষণেই থাকবো। অ্যাপয়েন্টমেন্টের পর চিকিৎসক যেভাবে বলবেন, সেভাবেই চলবো। তারপরই আপনাদের দোয়ায় দেশে ফিরে আসবো ইনশাআল্লাহ।’


এসময় সাবিনা ইয়াসমিন সবার উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেন, ‘সবার প্রতি একটা অনুরোধ; অযথা কেউ বিভ্রান্তিমূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে দিয়ে জাতীকে বিভ্রান্তিতে ফেলবেন না৷ যা আমার এবং বিশ্বের আনাচেকানাচে ছড়িযে থাকা ভক্তদের জন্য কষ্টের কারণ হয়৷’

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

২৪ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৩০ দিন ৭ ঘন্টা ২৮ মিনিট আগে