কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

পুনরায় ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মেজবাহ উদ্দিন

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 24-02-2024 11:16:20 am

ঢাকায় সরকারি কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাহ উদ্দিন। তিনি দুই হাজার ৫৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম পেয়েছেন এক হাজার ৬৫৮ ভোট।  

ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম খালিদ মাহমুদ (প্রথম), খোন্দকার মোস্তান হোসেন (দ্বিতীয়) এবং অধ্যাপক ড. ফেরদৌসি খান (তৃতীয়)।

এর মধ্যে খালিদ মাহমুদ ২৩৮৮ ভোট, খোন্দকার মোস্তান ২৩৪৯ ভোট, ড. ফেরদৌসি খান ১৯১৩ ভোট পেয়েছেন।

দুই মেয়াদে দায়িত্ব পালনকালে মেজবাহ উদ্দিন একক প্রচেষ্টায় পাল্টে দিয়েছেন অফিসার্স ক্লাবের চালচিত্র। করোনাকাল থেকে শুরু করে ক্লাবের অবকাঠামো উন্নয়নে পালন করেছেন অগ্রণী ভূমিকা। ক্লাবের ৪ কোটি টাকার দেনা ছাপিয়ে আরও ৭ কোটি টাকার বেশি নিজস্ব তহবিল গড়ে তুলেছেন।

ক্লাবের প্রতি মেজবাহ উদ্দিনের এমন দায়বদ্ধতা ও ভালোবাসাই তাকে এতোটুকু টেনে এনেছে।

অন্যান্যদের মধ্যে ২২৯৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মুস্তাকীম বিল্লাহ ফারুকী। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন তানিয়া খান (প্রথম), অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু (দ্বিতীয়) ও মো. আখতারুজ্জামান (তৃতীয়)। তানিয়া পেয়েছেন ২৪৬৫ ভোট, ডা. মনিলাল আইচ ২২৯৯ ভোট, আখতারুজ্জামান ২২৫৫ ভোট।

নির্বাচিত সদস্যরা হলেন- মো. জসিম উদ্দিন, জসিম উদ্দীন হায়দার, ডা. সৈয়দ ফিরোজ আলমগীর, মোহাম্মদ নাছির উদ্দিন, মো. আলমগীর হোসেন, ড. মো. জাকেরুল আবেদীন (আপেল), মো. দেলওয়ার হোসেন, ডা. রত্না পাল, আছমা সুলতানা (বন্যা), স্থপতি মীর মনজুরুর রহমান, আব্দুল মান্নান ইলিয়াস, এম এ মজিদ, এ. এস. এম মামুনুর রহমান খলিলী, ড. নশিদ রিজওয়ানা মনির।  

নির্বাচনে পাঁচটি পদের বিপরীতে ৬০ জন প্রার্থী লড়েছেন। তাদের মধ্যে ২২ জন নির্বাচিত হন।  

গঠনতন্ত্র অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব পদাধিকার বলে অফিসার্স ক্লাবের চেয়ারম্যান। তাই এ পদে নির্বাচন হয় না।

বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

Tag
আরও খবর