জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা ও বেলুনফেস্টুন উড়িয়ে  কুচকাওয়াজ, মশাল পরিভ্রমণ, ডিসপ্লে মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, এবং  অতিথি ও ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে সয়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ সদর কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হলো শিক্ষাবান্ধব সরকার তিনি শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে দেশ আজ এগিয়ে চলেছে,  খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে কোমল মতি  শিশু ও যুবদের পর্যায়ে এর মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী মহিলালীগের সহ-সভাপতি ফারজানা সিদ্দিকা বারী অপু, সহ-সাধারণ  রোকেয়া খাতুন, শিল্প ও বাণিজ্য সম্পাদক  ওয়ারিজা পারভীন, ১০ নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইদুল ইসলাম রাজা, সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সৌপ্তিক আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক ও  ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আব্দুস ছালাম শিকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিএস.এম. সাদ্দাম হোসাইন প্রমুখ।  

স্বাগত বক্তব্যে রাখেন, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনর রশীদ তালুকদার। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রাশিদুল হাসান (রাশেদ)। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ রিপন মিয়া, সহকারি শিক্ষক মোঃ আব্দুল আলীম, আলহাজ্ব মোঃ আব্দুস সোবহান।

অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন, সহকারি শিক্ষক মোঃ জাকির হোসেন।  

 এসময়ে সহকারি শিক্ষক মাসুদ রানা, শফিকুল ইসলাম, রুবেল মল্লিক, মনিরুল ইসলাম, রেশমি খাতুন, ছন্দা খাতুন সহ অন্যান্য শিক্ষক, অভিভাবক,  কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

আরও খবর