ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জাল কাগজে বাসা দখলে নিয়ে বোনদের উচ্ছেদের অভিযোগ

রাজশাহী নগরীতে কাগজপত্র জাল করে বাসাবাড়ি দখলে নিয়ে অবৈধভাবে ৭ বোনকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে দুই ভাইদের। 


গতকাল বুধবার বিকেলে রাজশাহী প্রেসক্লাবে

সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করে জমির অংশ ফিরে পাওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা হলেন নগরীর উপশহর এলাকার মৃত আব্দুল আরিফের মেয়ে ফেরদৌসি আরা,আনজিস আরা,জেসমিন

আফরোজ,বিলকিস আরা,ইয়াসমিন জাহান ও জেরজিস আরা। আর অভিযুক্তরা হলেন তাদের ভাই আবু বকর সিদ্দিকর ডলার ও রাসেল সিদ্দিকি ডিউ। 


এদিন বোনদের পক্ষ থেকে জেসমিন আফরোজ ও বিলকিস আরা উপস্থিত ছিলেন। 


তারা অভিযোগ করেন, তাদের বাসাবাড়ি থেকে কৌশলে নামিয়ে সেটি দখল করে নিয়েছেন দুই ভাই। জাল কাগজে জমিটি দখলে নিয়ে নেন এবং সেখানে ভবন নিমার্ণ করেন। জেসমিন আফরোজ বলেন, আমারা সেখানে গেলে আমাদের হুমকি ধামকি দিয়ে আমাদের নামে নিষেধাজ্ঞা দেয়া হয়। ওয়ারিশান সূত্রে মালিক আমরা ও আমার বোনেরা। কিন্তু দুই ভাই জাল দলিল করে আমাদেরকে বের করে দিয়েছে। ১৯৯১ সালে বাবার মৃত্যু হয়েছে। কিন্তু ২০১০ সালের কাগজ দেখিয়েছে ভাইয়েরা। ফলে স্পষ্টত কাগজ জাল করে এমনটা করেছে তারা। ভুক্তভুগিরা তার বাবা জমির ফিরে পাওয়ার জন্য আবেদন জানিয়েছে।

Tag
আরও খবর