জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

অনুষ্ঠিত হয়ে গেল অমর ২১'র কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

২১ আমার চেতনা, ২১ আমার অহংকার। ২১ কে আরও বেশী স্মরণীয় করতে পরিবেশবাদী সংস্থা "ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ" আয়োজন করেছিল ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষা এবং ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রসেফর করুনা রানী সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সামিনা ইসলাম নীলা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিক আহমেদ।

উল্লেখ্য কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জন কে সম্মাননা সনদ, শিক্ষা উপকরণ এবং সংস্থার ক্যালেন্ডার উপহার দেয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যকালে বলেন "ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ" আমাদের সমাজের জন্য অসংখ্য ইতিবাচক উদাহরণ তৈরি করে যাচ্ছে আজকের কুইজ প্রতিযোগিতা তারমধ্য অন্যতম। শিক্ষিত ও মেধাবী জাতি গঠনে এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবীদার। 

বিশেষ অতিথি মোঃ সাজেদুল ইসলাম বলেন, ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ আমাদের সমাজের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে আমি বিশ্বাস করি এই সংস্থাটি একদিন বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াবে।

সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিক আহমেদ বলেন - এই শিক্ষা বান্ধব কর্মসূচি গুলো আমাদের সংস্থার নিয়মিত কাজের অংশ। অমর একুশে ফেব্রুয়ারির এই আয়োজনটির প্রতিপাদ্য হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা সহ সকল দেশের সকল অঞ্চলিক ভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন।

কুইজ প্রতিযোগিতা শেষ করে শহিদদের স্মরনে শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করবো। আমরা চেষ্টা করছি সমাজের জন্য কিছু করার, দেশের জন্য কিছু করার। আমরা সবার সহযোগিতা প্রত্যাশা করি।

আরও খবর