কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -এমপি শাওন

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-02-2024 03:23:04 pm

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শিক্ষকদের। শিক্ষকরাই আগামীর স্মার্ট প্রজন্ম গড়বেন। এই স্মার্ট প্রজন্মই স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে।'

মঙ্গলবার সকালে ভোলার লালমোহনে উপজেলায় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা, পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার সূচনা করেন অতিথিরা।  

নূরুন্নবী চৌধুরী বলেন, 'ডিজিটাল বাংলাদেশ গড়ার পর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। সকলে ঐক্যবদ্ধ ভাবে বঙ্গবন্ধুকন্যার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে।'

উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সহযোগিতায় অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রাথমিক বিদ্যালয়ের ৫৩০ জন শিক্ষার্থী ৫৩টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লালমোহন উপজেলা শাখার সহ-সভাপতি এ কে এম মামুন উর রশিদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতারুজ্জামান মিলনসহ আরও অনেকে।

Tag
আরও খবর