লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

মামলার স্বার্থেই প্রাথমিক আসামির সংখ্যা বেশি হয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে জনগণের নিরাপত্তা ও মামলার স্বার্থেই প্রাথমিকভাবে ১০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। তবে তদন্ত করে দেওয়া চার্জশিটে এত নাম থাকে না। সোমবার জাতীয় সংসদে এ কে আব্দুল মোমেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, পুলিশের প্রশংসা করেছেন সংসদ সদস্য আব্দুল মোমেন। যথার্থই বলেছেন। প্রয়োজনীয় সরঞ্জাম তাদের ধীরে ধীরে সরবরাহ করছি। সেজন্য আমরা খুব তাড়াতাড়ি শনাক্ত করতে পারছি এবং তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারছি।  

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের উল্লেখ করা কতগুলো মামলার প্রসঙ্গ টেন তিনি বলেন, এসব মামলা সাধারণত হয় বিশৃঙ্খল পরিস্থিতি যখন ঘটে। যেমন আমি ২৮ অক্টোবরের কথাই বলি। হাজার হাজার মানুষ এক জায়গায় অ্যাটাক করে বসলো। আমাদের তো তাদের নাম জানা থাকে না। চিহ্নিত দুই চারজনের বিষয়ে পুলিশ জানতে পারে। তখন তাদের নামসহ ১০০ থেকে ৫০০ জনের নাম লেখে। 

তিনি বলেন, আমাদের অনেক ডিভাইস রয়েছে। আমরা এখন আধুনিক ক্যামেরা ব্যবহার করছি, ড্রোন ব্যবহার করছি। আমরা তদন্তের পর চার্জশিট দিই। তখন কিন্তু এত নাম থাকে না। যারা অভিযুক্ত, তাদের নামগুলোই যায়। প্রাথমিক অবস্থায় তা করা হয় মামলার স্বার্থেই এবং জনগণের নিরাপত্তার স্বার্থে। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনে তা করা হয়।   

আওয়ামী লীগের ৩ মেয়াদে পুলিশে ৮৩৫৭৭ পদ সৃষ্টি: মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের জনবল পর্যাপ্ত না থাকার কারণে সরকারের গত তিন মেয়াদে ৮৩ হাজার ৫৭৭টি পদ বাড়ানো হয়েছে। 

তিনি বলেন, পুলিশ জনসংখ্যার অনুপাত আগের তুলনায় কমেছে। বিভিন্ন দেশ ও মানদন্ডের তুলনায় পুলিশের জনবল বাড়ানোর কার্যক্রম চলমান রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশের মোট মঞ্জুরিকৃত জনবল ২ লাখ ১৪ হাজার ১৭৬টি (পুলিশ পদ ২ লাখ ৩হাজার ৩৬৭টি এবং নন-পুলিশ পদ ১০৮০৯টি)। 

Tag