কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

ইউআইটিএস এর ইংরেজি বিভাগ রঙিন আয়োজনের মাধ্যমে বসন্তকে বরণ করে নেয়

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-02-2024 04:00:36 am

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস - ইউআইটিএস এর ইংরেজি বিভাগ 'বসন্ত আবাহন' শিরোনামে বসন্ত বরণ-১৪৩০ উৎসব সফলভাবে আয়োজন করা হয়েছে। 

উক্ত আয়োজনটি উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলি ও ইউআইটিএস এর বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান,  একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ আলহাজ্ব সুফি মোঃ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বোর্ড অফ ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন ও সহযোগি অধ্যাপক সৈয়দা আফসানা ফেরদৌসি, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগি অধ্যাপক নাঈমা আফরিন, ইংরেজি বিভাগের সম্মানিত শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বসন্ত আবাহন আয়োজন উদ্বোধন শেষে মাননীয় চেয়ারম্যান শিক্ষার্থীদের সকল স্টল পরিদর্শন করেন ও তাদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন, যা শিক্ষার্থীদের মনে আনন্দের সঞ্চার করে। 

'বসন্ত আবাহন'- এ বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ার শিক্ষার্থীদের অভিনব আয়োজনে ও অংশগ্রহণে সকাল থেকেই মুখরিত হয়ে ওঠে। উক্ত অনুষ্ঠানে হরেকরকম আয়োজনের মধ্যে ছিলো বাংলার ঐতিহ্যবাহী বায়োস্কোপ, বেলুন শুটিং, বাহারি ফুল, বিভিন্ন পিঠা ও খাবারের স্টল।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়ার উপস্থিতিতে বিকাল তিনটা থেকে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে ইংরেজি বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করে। বছরের সকল ক্লান্তি ভুলে, শীতের রুক্ষতাকে বিদায় জানিয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের  মাধ্যমে 'বসন্ত আবাহন' হয়ে ওঠে আরো প্রাণবন্ত।
Tag
আরও খবর