জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে মাকে হত্যার দায়ে পুত্র-পুত্রবধূর মৃত্যুদন্ড

সিরাজগঞ্জের কাজীপুরে মা কে হত্যার দায়ে পুত্র ও পুত্রবধূর মৃত্যুদণ্ড রায় দিয়েছে আদালত 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক কানিজ ফাতেমা এ আদেশ দেন।

মামলার অভিযুক্ত আসামীরা হলেন, কাজীপুর উপজেলার দক্ষিণ রেহাইগুরিবেড় গ্রামের মৃত মকছেদ আলী মন্ডলের ছেলে আব্দুল সামাদ( ৫৭) ও স্ত্রী রাশিদা খাতুন (৫০)।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দক্ষিণ রেহাইগুরিবেড় গ্রামে আব্দুস সামাদের সাথে তার বৃদ্ধ মা ফাতেমা বেগম একই বাড়ীতে বসবাস করতো । প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া শেষ করে তার কক্ষে ঘুমিয়ে পড়ে পরে দিন ২০১৬ সালের ১ই নভেম্বর ভোরে ফাতেমা বেগমের মৃতদেহ গলাকাটা রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনরা। পরে তার ছোট ভাই মনছের আলীকে ফোন করে জানায়। এ খবর পেয়ে মনছের আলী বাড়িতে গিয়ে দেখে তার মা গলাকাটা রক্তামাখা অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ও একটি ছুরি জব্দ করে পরে আব্দুল সামাদের ভাই আব্দুল রহিম কাজীপুর থানায় উপস্থিত হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দীর্ঘদিন তদন্ত শেষে ও ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ আজ মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় প্রদান করেন। আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে 

আরও খবর