লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

মিয়ানমার থেকে ভেসে আসা লাশে মিললো বুলেট ও ম্যাগজিন


মিয়ানমার থেকে খালের পানিতে বাংলাদেশে ভেসে আসা মরদেহ থেকে উদ্ধার করা হয়েছে ৯৯টি বুলেট ও ২টি ম্যাগাজিন। রবিবার (১১ ফ্রেব্রুয়ারি) বিকেলে উখিয়া থানার পুলিশ উখিয়ার পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উখিয়ার ঘাট কাস্টমস এলাকার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সেখানেই মরদেহের সুরতহাল তৈরি করে পুলিশ সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, বালুখালী কাস্টমস এলাকা থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি।



তিনি আরও জানান, মরদেহের গায়ে একটি খাঁকি রংয়ের হেলমেট পরিহিত ছিলো, কোমরে ব্যাল্ড ছিলো। এ সময় মরদেহের শরীরের সাথে বাঁধা একটি ব্যাগ থেকে ৯৯টি বুলেট ও ২ টি ম্যাগজিন পাওয়া যায়। তবে পুলিশ মনে করছে মরদেহটি মিয়ানমার থেকে ভেসে এসেছে, কারণ বালুখালীর কাস্টমস এলাকার কোনো মানুষ নিখোঁজের কোনো তথ্য আপাতত পুলিশের কাছে নেই।


এদিকে মরদেহটি বেলা ১২টার দিকে খালের পানিতে ভেসে আসার সময় স্থানীয়রা দেখতে পায়, স্থানীয়রা মনে করছেন মরদেহটি মিয়ানমারের রাখাইনে চলমান সংঘর্ষে লিপ্ত ছিলেন, কারণ মরদেহটির কোমরে ব্যাল্ড পরিহিত ছিলো এবং ব্যাল্ডের পাশে আরেকটি ফিতা বাঁধা ছিলে যেটি লাল আর জলপাই রংয়ের মতো দেখতে। প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, মরদেহটি খালের পানিতে ভেসে আসার সময়ও মাথায় খাঁকি রংয়ের হেলমেড এবং পায়ে কালো জুতা পরিহিত ছিলো, সুতারাং তাঁরা ধারণা করছেন মরদেহটি আরাকান আর্মির সদস্যদের হতে পারে।


এদিকে সীমান্তের তুমব্রু পশ্চিমের কুল এলাকায় সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা একটি মর্টাল শেল ও একটি রকেট লঞ্চার নিষ্ক্রিয় করেছে। মর্টাল শেল ও রকেট লঞ্চার দুটো মিয়ানমার থেকে তুমব্রু সীমান্তে এসে পড়ে। তবে সীমান্ত পরিস্থিতি আজ দিনভর ছিলো শান্ত। সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যায়নি। অন্যদিকে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সরকারি বিভিন্ন বাহিনীর সদস্যদের দ্রুত সে দেশে ফেরানোর কার্যক্রম চলমান আছে বলে জানা গেছে।

Tag