নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, প্রতিরোধ নিরসন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে বিভিন্ন  মসজিদের ইমাম, খতিব এবং আলেম ওলামায়েদেরকে  নিয়ে  সাম্প্রদায়িক সম্প্রীতি  প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং  সামাজিক সমস্যা নিরসন শীর্ষক  প্রশিক্ষণকর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী ২০২৪)   সকাল ১১ টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং আলেম ওলামায়েদেরকে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি  প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং  সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের

 উপ-পরিচালক ফারুক আহামেদ, অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত)  এস. এম রকিবুল হাসান। 

অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম রকিবুল হাসান তিনি তার বক্তব্যে বলেন,ইসলামের সুমহান বাণী সবার মাঝে পৌছে দিতে ইমাম সমাজ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছেন। ইসলাম সন্ত্রাস, জঙ্গিবাদের মতো ঘৃণ কাজ সমর্থন করে না। পথভ্রষ্টরা ইসলামের নামে অপকর্ম করে মুসলিম জাতিকে কলুষিত করছে। এ ব্যাপারে আলেম উলামা ও মসজিদের ইমামগন আরো বেশি ভূমিকা পালন করতে হবে। আলেম-ওলামারাই ইসলামের সঠিক ব্যাখ্যা ও দাওয়াত দিতে পারেন। সাধারণ শিক্ষায় শিক্ষিত বা ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ ব্যক্তিরা ইসলামের ব্যাখ্যা দিলে তাতে অবশ্যই বিভ্রান্তি দেখা দিবে। আজ ইসলামের নামে যে জঙ্গিবাদ ও সন্ত্রাস তা কুরআন-সুন্নাহর অপব্যাখ্যার কারণেই হচ্ছে। ইসলাম শান্তির ধর্ম। সাম্য ও সম্প্রীতির আহবান নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (দ.) এ পৃথিবীতে আগমন করেছেন। পৃথিবী থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য বর্বরতা দূর করেছেন। শান্তির সমাজ প্রতিষ্ঠা করেছেন। সুতরাং ইসলামের নাম ব্যবহার করে যারা অশান্তি সৃষ্টি করছে, মানুষ হত্যা-করছে তাদের বিরুদ্ধে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ হতে হবে। সভাপতি তাঁর বক্তব্যে প্রতি জুমার নামাজে সম্মানিত মুসল্লিদের কাছে কুরআন ও হাদীসের আলোকে ইসলামের সঠিক শিক্ষা পৌঁছিয়ে দেয়ার জন্য আলেম উলামাদের প্রতি আহবান জানান। সেই সাথে দেশ থেকে সকল প্রকার সন্ত্রাস, বিশৃঙ্খলা দুর করে প্রধান মন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অনুরোধ জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ তরিকুল ইসলাম,  সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ এশারত আলী, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রেদওয়ানুল হক সোহাগ।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে