শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উদযাপনে ব্যাপক সাজে সুস্বজ্বিত

শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকীতে রাজশাহী মহানগরীতে যথাযথভাবে  উদযাপনে  বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর  উদ্যোগে ব্যাপক প্রস্তুতি ও বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


আগামীকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন।

শেখ রাসেল দিবস  উদযাপনে  রাজশাহী মহানগরী সেজেছে বর্ণিল সাজে। অসংখ্য রঙিন পতাকা ও ব্যানার-ফেস্টুন ছেয়ে গেছে শহর। নগরীর প্রতিটি সড়ক বিভাজকে শোভা পাচ্ছে রঙিন পতাকা এবং সকল গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে লাগানো হয়েছে ব্যানার-ফেস্টুন। নগর ভবনে ড্রপ ডাউন ব্যানার টাঙানো সহ সাজানো হয়েছে ব্যানার-ফেস্টুনে। নগরীর সাহেব বাজার ন্যাশনাল ব্যাংকের সামনে, সাহেব বাজার জিরোপয়েন্ট ও রেলস্টেশনে বিশাল আকৃতির ওভার হেড ব্যানার টাঙানো হয়েছে। এসব ব্যানার-ফেস্টুনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শেখ রাসেলের দুলর্ভ বিভিন্ন ছবি তুলে ধরা হয়েছে।

১৮ অক্টোবর শেখ রাসেল দিবস  উদযাপনে  উপলক্ষে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০টায়  নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সকাল ১০টা ১৫ মিনিটে আলোচনা সভা ও দোয়া মাহফিল, ১০টা ৩০ মিনিটে বেলুন- ফেস্টুন উড়ানো, বর্ণাঢ্য আনন্দ র‌্যালী, ১১টায় মোমবাতি প্রজ্জলন ও কেক কাটা, ১১টা ৩০ মিনিটে নগর ভবনের বঙ্গবন্ধু কর্ণার চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ড্রপ ডাউন, ওভার হেড ব্যানার, ফেস্টুন ও ৪০টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে প্রদর্শন করা হচ্ছে ব্যানার।

বাদ যোহর শেখ রাসেল এর আত্মার মাগফেরাত কামনা করে রাজশাহী মহানগরীর সকল মসজিদ এবং সুবিধানজক সময়ে মন্দিরে, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত এবং প্রার্থণার আয়োজন করা হয়েছে।

Tag
আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে