অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

জেলা পরিষদ নির্বাচনে ভূরুঙ্গামারীতে দুই প্রার্থী বিজয়ী

জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের ভূরুঙ্গামারী উপজেলার সদস্য পদে মো. জহির উদ্দিন বেপারী তালা প্রতীকে ৬২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাহাঙ্গীর আলম হাতি প্রতীকে পান ৫৭ ভোট।এবং মহিলা সংরক্ষিত সদস্য হিসেবে  তিন উপজেলা নিয়ে  বিজয়ী  হয়েছে  ভূরুঙ্গামারীর মাসুদা ডেইজি।

কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি উপজেলা পরিষদের নির্বাচিত জন প্রতিনিধিদের প্রকাশ্য ভোট প্রদানের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সারা দেশের ন্যায় সোমবার (১৭ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভূরুঙ্গামারী সরকারি কলেজ কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে ভূরুঙ্গামারী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৩৩ জন। ১৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অনুপস্থিত ছিলেন ১ জন। এতে মো. জহির উদ্দিন বেপারী তালা প্রতীকে পান ৬২ ভোট, জাহাঙ্গীর আলম হাতি প্রতীকে পান ৫৭ ভোট, মঈন উদ্দিন খোকন টিউবওয়েল প্রতীকে পান ১১ ভোট ও আসাদুজ্জামান রাজু (অটোরিকশা প্রতীকে পান ২ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে জানা যায় মহিলা সংরক্ষিত আসনে মাসুদা ডেইজি হরিন প্রতীকে  ভূরুঙ্গামারী  ৯১ ফুলবাড়ি ৩৩ নাগেশ্বরী ৬৯ মোট ১৯০ভোট পেয়ে  বিজয়ী হন।

Tag
আরও খবর






6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৩ ঘন্টা ৩১ মিনিট আগে