বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

গ্রেফতারকৃত চার জন।

বগুড়ার আদমদীঘি হতে চুরি যাওয়া মোটরসাইকেল শেরপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলি। এ সময়  মোটরসাইকেল চোরচক্রের চারজনকে গ্রেফতার করে। গত শুক্রবার (২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০ টায় শেরপুর উপজেলার মহিপুর কলোনীস্থ আমিনুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর কলোনীর আব্দুল খালেকের ছেলে আমিনুল ইসলাম (৩৮), গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া জংগলমারা গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ শিহাব (২৩), বগুড়া সদরের ফাঁপোর পশ্চিমপাড়ার আকবর হোসেনের ছেলে শিপন আহম্মেদ (৩৫) ও দুপচাঁচিয়া উপজেলার তালোড়া সরদারপাড়ার কাশেম সরদারের ছেলে সবুজ হোসেন (২৭)। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাশেজ কুমার চক্রবর্তী জানায়, গত ২০২৩ সালের ১১ মার্চ আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকারোডের মাহমুদ আলীর একটি টিভিএস বগুড়া-হ-১৪-৫৪১৪ নম্বর মোটরসাইকেল তার গুদাম ঘরের সামনে থেকে রাত ৮টায় চুরি যায়। এ ঘটনায় তিনি পুলিশে অবহিত করলে আদমদীঘি থানা পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে গত শুক্রবার রাতে বগুড়ার শেরপুর মহিপুর কলোনী থেকে প্রথমে আমিনুল ইসলামকে গ্রেফতার ও তার বাড়ি থেকে চোরাই টিভিএস মোটরসাইকেল উদ্ধার করেন। এরপর তার দেয়াতথ্যানুসারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপর আসামীদের গ্রেফতার করেন।  গ্রেফতারকৃতরা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। পরদিন গত শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর