চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

রাজশাহী কলেজ দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 30-01-2024 01:10:29 pm

ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি ২০২৪) শহীদ এএইচএম কামারুজ্জামান ভবনের ১০১ নং কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক।

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের কাঙ্খিত ফলাফল অর্জনে কলেজে নিয়মিত উপস্থিতি, যথাযথ অনুশীলন ও প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন।

এসময় শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, কঠোর অনুশীলন, নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলাবোধের মাধ্যমে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হয়ে কলেজের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোসাঃ ইয়াসমীন আকতার সারমিন, দ্বাদশ শ্রেণির পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. শাহ মোঃ মাহবুব আলম, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

উলেখ্য, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রথম ১০ জনসহ জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীকে এবং ক্লাসে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতির জন্য প্রতিটি শাখার ১০জন করে গরীব শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

আরও খবর