লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

পোষা বিড়াল-কুকুরকে সব সম্পদ দিলেন চীনা নারী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-01-2024 06:14:24 am

চীনের বাণিজ্যনগরী সাংহাইয়ের এক বয়স্ক নারী তাঁর জীবনের সঞ্চয় ২ কোটি ইউয়ান (২৮ লাখ মার্কিন ডলার) নিজের সন্তানদের না দিয়ে পোষা বিড়াল ও কুকুরকে দান করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


লি নামের ওই নারী কয়েক বছর আগে তাঁর সব সম্পদ তিন সন্তানের মধ্যে ভাগ করে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু পরে তিনি তাঁর সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।


কারণ, তিনি যখন অসুস্থ হন, তাঁর সেই সন্তানদের কেউ তাঁকে দেখতে আসেননি, এমনকি যোগাযোগও করেননি। জংলান নিউজের এক প্রতিবেদনের তথ্যমতে, তখন শুধু পাশে ছিল তাঁর কুকুর-বিড়ালগুলো।


লি বলেছেন, মৃত্যুর পর তাঁর সব অর্থ যেন তাঁর পোষা প্রাণীদের পেছনে ব্যয় করা হয়। একটি স্থানীয় পশু চিকিৎসাকেন্দ্রকে তাঁর উইলের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে এবং পশুদের যত্নের দায়িত্ব দেওয়া হয়েছে।


বেইজিংয়ে চীনের উইল রেজিস্ট্রেশন সেন্টারের সদর দপ্তরের কর্মকর্তা জেই কাই বলেন, লি সরাসরি তাঁর পশুদের জন্য অর্থ রেখে যেতে চাইলেও পারতেন না। কারণ, চীনে এটি বৈধ নয়। অবশ্য বিষয়টি সমাধানে কিছু বিকল্প আছে। লি এখন যা করেছেন, সেটি একটি উপায়।


ওই কর্মকর্তা বলেন, ‘তিনি পরামর্শ চাইলে আমরা তাঁকে এমন কথা বলতাম যে পশু ক্লিনিকে বিষয়টি তদারক করতে তিনি যেন এমন একজন ব্যক্তিকে নিয়োগ দেন, যাঁকে তিনি বিশ্বাস করেন।’


চীন উইল রেজিস্ট্রেশন সেন্টারের পূর্বাঞ্চলীয় শাখার আরেক কর্মী বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁরা লিকে পশু ক্লিনিকের কাছে সব অর্থ দিয়ে যাওয়ার ঝুঁকি বিষয়ে সতর্ক করেছিলেন। তাঁকে এটিও বলা হয়েছে, তাঁর সন্তানদের আচরণ যদি পরিবর্তন হয়, তাহলে তিনি চাইলে সব সময় উইল পরিবর্তন করতে পারবেন। লির এই গল্প অনলাইনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

আরও খবর