গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে মহাসড়ক দখলমুক্ত করতে মাঠে উপজেলা প্রশাসন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশের  দীর্ঘ দিনের অবৈধ স্থাপনা ও দোকান পাট উচ্ছেদ করে ঢাকা -সিলেট মহাসড়কের যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত করতে মাঠে নেমেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। গতকাল ২৯ জানুয়ারি সোমবার উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশ, ভুলতা ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমন সরকার, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ আলী আশরাফ মোল্লা, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ব্যারিস্টার আরিফুল হক ভুইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিনসহ স্থানীয় জনপ্রতিনিধিসহ মার্কেট ও বাজারের প্রতিনিধিরা। 

অভিযানে মহাসড়কে থাকা সবজি, ফল, কাপড়, মাছসহ বিভিন্ন ধরনের সহস্রাধিক দোকান পাট উচ্ছেদ করে। এসময় উপজেলা প্রশাসন সকল ব্যবসায়ীদের ১ সপ্তাহের মধ্যে দোকান পাট ও মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেন।  

Tag
আরও খবর