ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রাজশাহীর কুখ্যাত মাদক ব্যবসায়ী লিপি বেগম ১ কেজি গাঁজাসহ গ্রেফতার

রাজশাহী মতিহার থানা পুলিশের মাদক বিরোধী  অভিযানে নগরীর বাজে কাজলা  এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মোসাঃ লিপি বেগম (৪০)কে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ (এক) কেজি  গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত মোসাঃ লিপি বেগম নগরীর মতিহার থানার তালাইমারী বাজে কাজলা  এলাকার  মোঃ নজরুল ইসলাম এর স্ত্রী।

রবিবার দুপুর ১২ টায় গোপন তথ্যের ভিত্তিতে মতিহার থানা পুলিশ জানতে পারে,নগরীর তালাইমারী বাজে কাজলা  এলাকায় গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন জেলখানায় ছিল। জেল থেকে বের হয়েই আবার শুরু করে মাদক ব্যবসা।

অভিযানটি পরিচালনা করেন,মতিহার  থানার  এসআই  আমিনুর রহমান ও এ এস আই শাওনের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোসাঃ লিপি বেগম এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং কারাগারে প্রেরন করা হয়েছে।


Tag
আরও খবর