জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

খুলনায় দুই সন্তান হত্যার পরে মায়ের আত্মাহুতি,না কী অন্য কোন রহস্য!

দুই সন্তান মরদেহ পড়ে আছে  ঘরের ভিতর, আর মায়ের মরদেহ বুলছে রশিতে। শনিবার সকাল ১১টার দিকে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটিদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামের মৃত আফছার সরদারের ছেলে মান্নান সরদার এর স্ত্রী ডলি বেগম তার দুই শিশু সন্তান কে শ্বাসরুদ্ধ করে হত্যা করে গলায় দড়ি দিয়ে নিজে আত্মহত্যা করেছেন বলে এমন দাবি করেছে তার পরিবার। এ বিষয়ে ডলি বেগমের স্বামী মান্নান সরদারর  সাংবাদিকদের বলেন-পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয়েছে ছয় বছর,চার বছরের মেয়ে ফাতেমা ও সাত মাসের ছেলে ওমর ফারুক নিয়ে আমাদের সুখের সংসার ছিলো।আমার স্ত্রীর সাথে মাঝে মাঝে টুকটাক রাগারাগি হলেও গত তিন মাসে আমাদের কোন বিষয়ে রাগারাগি হয়নি,কেনো আমার স্ত্রী আমার দুই সন্তান করে মেরে ফেলে নিজে আত্মহত্যা করলো তা কিছুতেই বুঝতে পারছি না! আজ আমার এক আত্মীয়র বৌভাতের দাওয়াত ছিলো,সকাল নয়টার দিকে আমি অফিসের উদ্দেশ্যে বের হই,তখনো আমি কিছুই বুঝতে পারিনি, দুটোর দিকে বৌভাতে যাবো এবং স্ত্রী সন্তানদের নিয়ে যাবো বলে ওদের রেডি হয়ে থাকতে বলে আমি অফিসে যায়,কিন্তু সকাল সাড়ে দশটার দিকে বাড়ী থেকে ফোন কলের মাধ্যমে  জানায়,আমি দ্রুত বাড়ী ফিরে  আমার স্ত্রী কে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখি এবং আমার আদরের বাচ্চাদের বিছানায় অচেতন অবস্থায় দেখি। স্ত্রীর গলার দড়ি খুলে নামিয়ে বাচ্চাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে। কেনো ডলি বেগম নিজ সন্তানদের হত্যা করে নিজে আত্মহত্যা করলে এবিষয়ে ডলি বেগমের স্বামী মান্নান ও তার শ্বাশুড়ি কিছু না জানলেও মান্নান ও তার পরিবারের লোকজন দাবী করেন ডলি বেগম অত্যাধিক জেদী  এবং কিছুটা মাসনিক ভারসাম্যহীন ছিলো। এবিষয়ে ডলি বেগমের পিতা নূর ইসলাম গোলদার প্রতিবেদক কে জানিয়েছেন-ডলি কেনো এমন করলো তা এখনো কিছুই জানতে পারেননি,তবে ডলি বেগমের মানসিক ভারসাম্যহীনের দাবী অস্বীকার করে বলেন,আমার মেয়ে শিক্ষিতা,সে এম এ কমপ্লিট করেছে এবং এক সময় চাকরি করতো। সংবাদ পেয়ে ঘটনাস্থলে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল ও ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ সুকান্ত সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরাদেহ থানা হেফাজতে নেন।এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন মামলা হয়নি তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ময়না তদন্তের পর মামলার সিদ্ধান্ত নিবেন।

Tag
আরও খবর