শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

লোহাগড়ার নবগঙ্গা ডিগ্রি কলেজে দুদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন


নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবগঙ্গা ডিগ্রি কলেজে দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক  প্রতিযোগিতা-২০২৪ এর পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 



বুধবার  (২৪ জানুয়ারী)  বিকাল ৩ টায় দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাশিদুল বাসার ( ডলার) এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক  আব্দুল আলীম শেখ ও শেখ কামাল হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বিজয়ী ছাত্র / ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন করেন। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য দেন অত্র  কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মোল্লা।


 অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলার মাধ্যামিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ ভুইয়া, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কান্চন কুমার রায়,  উপাধ্যক্ষ্য সৈয়দ মোস্তাফিজুর রহমান, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য বি এম ফয়েজ আহম্মদ, শাহিনুল আলম, শেখ আতিয়ার রহমান, বিশিষ্ট সমাজ সেবক কাজি মোরাদ হোসেন , কলেজের কর্মরত শিক্ষক, কর্মচারীসহ কলেজের শিক্ষার্থীবৃন্দ ।


প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন তোমরা ভালো শিক্ষা নিয়ে ভালো জাতি গড়তে নিজেদের আত্মনিয়োগ করে মা,বাবার মুখ উজ্জ্বল করবে।বড় পরিতাপের বিষয় মেয়েদের থেকে ছেলেদের ফলাফল অনেক খারাপ। 

বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন আমন্ত্রিত অথিতিবৃন্দ।



আরও খবর



6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১ দিন ৩ ঘন্টা ৪৩ মিনিট আগে