বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬

ভুট্টা ক্ষেতে মিলল ৪ কোটি টাকার সোনার বার


ঝিনাইদহের মহেশপুর সীমান্তের একটি ভুট্টা ক্ষেত থেকে ৪ কোটি টাকা মূল্যের ৪০টি সোনার বার উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সেসময় রিমন হোসেন নামের এক যুবককে আটক করা হয়।


বুধবার (১৭ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে এ ঘটনা ঘটে। ৫৮ বিজিবির অধিনায়ক কর্ণেল মাসুদ পারভেজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।


গ্রেফতারকৃত রিমন হোসেন মহেশপুর উপজেলার মাটিলা বাগানপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।


৫৮ বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মাটিলা এলাকায় চোরাকারবারিরা সোনার বার পাচারের জন্য অবস্থান করছে। সেসময় আমাদের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। তখন চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা একটি সাদা কাপড়ের বেল্ট ভুট্টা ক্ষেতের মধ্যে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় রিমন হোসেন নামের এক যুবককে আটক করা হয়।


তিনি আরও জানান, ফেলে দেওয়া সাদা কাপড়ের ভেতর থেকে সাড়ে ৪ কেজি (৪০টি সোনার বার) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মূল্য আনুমানিক ৪ কোটি টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর





69f6e90f59d1d-030526121959.webp
সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ

১ দিন ১২ ঘন্টা ৩৭ মিনিট আগে