তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন

কুড়িগ্রামে আসামি ধরতে গিয়ে মারধরের শিকার পুলিশ



কুড়িগ্রামের রৌমারীতে মাদক ও খুনের মামলার সাজাপ্রাপ্ত এক আসামীকে ধরতে গিয়ে আসামি পক্ষের লোকজনের হাতে মার খেয়ে আহত হয়েছে  পুলিশ। এসময় মাদককারবারী ও পুলিশসহ আহত হয়েছে ৬ জন।  রোববার (১৪ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পুলিশ। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের রতনপুর নামক গ্রামে এ ঘটনা ঘটে।



পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই হামিদুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল সাজাপ্রাপ্ত মাদকের আসামি রফিকুল ইসলাম ওরফে সাগরকে রতনপুর এলাকা থেকে আটক করে পুলিশ। এ সময় আসামির লোকজনেরা বাড়ির ভিতরে পুলিশকে ঘিরে লাটি নিয়ে মারধর শুরু করে। এতে এএসআই আশরাফুল ইসলামের নাক ফেটে যায়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে ঘটনাস্থলে থাকা পুলিশ ও আসামিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রৌমারী থানায় নিয়মিত একটি মামলা হয়েছে।  পুলিশ জানিয়েছে, আসামি রফিকুল ইসলাম বিজিবির কাজে বাধা প্রদান, মাদক ও খুনসহ কমপক্ষে ৫টি মামলার আসামী  । 



রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, সাজাপ্রাপ্ত এক আসামীকে ধরতে গিয়ে মারধরের শিকার হয় পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।  কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্ত খুন ও মাদকের মামলার দন্ডপ্রাপ্ত আসামিকে ধরতে গেলে মাদককারবারীর আক্রমণে পুলিশ সদস্য আহত হয়।  পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আসামিকে ধরে নিয়ে আসে। আসামি বর্তমানে জেলহাজতে আছে। 



আরও খবর



6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১ ঘন্টা ৬ মিনিট আগে