‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

ইউআইটিএস এর উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. আবু হাসান ভুঁইয়া

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 14-01-2024 09:22:29 am

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আবু হাসান ভুঁইয়া। 

ইউআইটিএস এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভুঁইয়া এর আগে ইউআইটিএস এর ভারপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে তিনি ইউআইটিএস রিসার্চ সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. মো. আবু হাসান ভুঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ১৯৭৫ সালে মাস্টার্স ও ১৯৮১ সালে এম ফিল ডিগ্রি অর্জন করেন। তিনি ভারতের পুনে বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে পিএইচ ডি ডিগ্রি লাভ করেন এবং লন্ডনের লিড্ধসঢ়;স বিশ্ববিদ্যালয় থেকে কমনওয়েলথ স্টাফ ফেলোশিপে পোস্ট ডক্টোরাল গবেষণা করেন। 

ড. মো. আবু হাসান ভুঁইয়া ১৯৮১ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং একই বিশ্ববিদ্যালয় ও বিভাগে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত অধ্যাপক হিসেবে নিষ্ঠা ও সাফল্যের সাথে কর্মরত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়টির বিভাগীয় প্রধান, প্রকৌশল অনুষদের ডিন, শের-ই-বাংলা হলের প্রভোস্ট, ভর্তি কমিটির চেয়ারম্যান, শিক্ষক- কর্মকর্তা সিলেকশন কমিটির সদস্য, সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিল সদস্য, কমিটি ফর এডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ-এর সদস্য-সহ বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন কমিটিতে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। তিনি বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির একজন সম্মানিত ফেলো এবং এর সাধারণ সম্পাদক, ভাইস-প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ছিলেন এবং বাংলাদেশ এসোসিয়েশন ফর দি এডভান্সম্যান্ট অব সায়েন্স-এর লাইফ মেম্বার ও বর্তমান ভাইস- প্রেসিডেন্ট। ড. মোঃ আবু হাসান ভূইয়া ‘বাংলাদেশ জার্নাল অব ফিজিকস্ধসঢ়;’-এর চিফ এডিটর, ‘বাংলাদেশ জার্নাল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ ও ‘দি বাংলাদেশ জার্নাল অব সাইয়েন্টিফিক রিসার্চ’- এর এডিটরিয়াল বোর্ড মেম্বার। উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞান বইসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ১১০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছেন। তার তত্ত্বাবধানে ১৩ জনকে পিএইচ ডি ও ৫০ জনকে এম ফিল/মাস্টার্স (থিসিস) ডিগ্রি দেয়া হয়। তিনি বিসিএস পরীক্ষার এক্সপার্টসহ দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণা অভিসন্দর্ভের মূল্যায়ন করে থাকেন।

ড. মো. আবু হাসান ভুঁইয়া ১৯৫৩ সালে নেত্রকোনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত. মো. সামছউদ্দিন ভুঁইয়া ও মাতা সালেহা বেগম। তার সহধর্মিণী মিসেস হালিমা বেগম একজন অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা। পারিবারিক জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।

Tag
আরও খবর