বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

কচুয়ায় শিশু শিক্ষায় আলো ছড়াচ্ছে গোলামুর রহমান মডেল একাডেমী


চাঁদপুরের কচুয়া উপজেলার বক্সগঞ্জ গ্রামে অবস্থিত  শিশু শিক্ষার এক অনন্য নাম গোলামুর রহমান মডেল একাডেমী । ২০০৯ সালে  একাডেমীর পরিচালক ও শিক্ষানুরাগী গোলাপ শাহ এর উদ্যাগে শিশু শিক্ষার আলো ছড়াতে স্থাপন করা হয়েছে এ প্রতিষ্ঠান।  প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রাথমিক শিক্ষা সমাপনীতে শতভাগ ফলাফল অর্জন,কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে আসছে । বর্তমান এ একাডেমীতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ও প্রধান শিক্ষকসহ ১০ জনের একঝাক তরুন মেধাবী শিক্ষক—শিক্ষিকা নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 
স্থানীয় অভিভাবকরা জানান, এ প্রতিষ্ঠানটি মনোরম পরিবেশে অবস্থিত হওয়ায় সঠিক শিক্ষা, বিনোদন ব্যবস্থা, সরকারী—বেসরকারী অনুষ্ঠান পালন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকায় বিদ্যালয়টি সবার কাছে অন্যরকম প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
গোলামুর রহমান মডেল একাডেমীর পরিচালক মোঃ  গোলাপ শাহ জানান, প্রতিষ্ঠানটি ব্যবসায়িক উদ্দেশ্য নয়। কোমলমতি শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা বিস্তারের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি আরো জানান, শিক্ষক মন্ডলী,অভিভাবক ও শিক্ষার্থীদের যথাযথ প্রচেষ্টায় বিদ্যালয়টি শতভাগ উত্তীর্ণসহ সুনাম ধরে রাখছে। বিদ্যালয়টি পূর্বের ফলাফল ও শিক্ষার মান ধরে রাখতে শিক্ষকদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাছাড়া ২০২৩ সাল কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় ২০জন শিক্ষার্থী অংশগ্রহন করে একজন স্পেশাল ট্যালেন্টপুলসহ ৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। সুশিক্ষা ও নৈতিক শিক্ষা পাঠদানের মাধ্যমে বিদ্যালয়টি এগিয়ে চলছে। বিদ্যালয়ের ফলাফল অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছেন তিনি।

Tag
আরও খবর