কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

চকরিয়া হারবাংয়ে চুরির অভিযোগে দুই যুবককে বাড়ি থেকে ধরে এনে প্রকাশ্যে গলায় জুতা পরিয়ে শাস্তি!


কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভান্ডারীর ডেবা এলাকায় এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের মালামাল চুরির ঘটনায় আটক দুই যুবককে গলায় জুতা পরিয়ে প্রকাশ্য শাস্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে গলায় জুতা পরিয়ে শাস্তি দেওয়া হলেও গতকাল শুক্রবার বিকালে শাস্তি দেওয়ার ছবিটি স্থানীয় বিভিন্নজনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ঘটনাটি সর্বত্রে জানাজানি হয়। দুই যুবককে গলায় জুতা পরিয়ে শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ। তিনি বলেন, কতিপয় উশৃংখল লোকজন চুরির অভিযোগে তাদেরকে আটক করে এইধরনের অমানবিক শাস্তি দিয়েছে।


স্থানীয় এলাকাবাসী জানান, চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভান্ডারির ডেবা রাস্তার পশ্চিম পাশে বুধবার রাতে জনৈক জামাল উদ্দিন নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির মালামাল চুরির ঘটনা ঘটে। পরে বাড়ি মালিক বিভিন্নভাবে খবরাখবর নিয়ে মালামাল চুরি ও পাচারকাজে জড়িত গাড়ি চালককে সনাক্ত করেন। পরবর্তীতে মালামাল নিয়ে যাওয়া গাড়ি চালক আবুল আহাম্মদকে জিজ্ঞাসাবাদ করে বাড়ির মালিক জামালের লোকজন চুরির ঘটনায় স্থানীয় ভান্ডারির ডেবা এলাকার মো: শাহাজান ও মো:জাহেদ নামের দুইজনকে সনাক্ত করে।


এরই জেরধরে বৃহস্পতিবার সকালে কতিপয় এলাকাবাসীর সহায়তায় বাড়ি মালিক জামালের পরিবার সদস্যরা চুরির ঘটনায় জড়িত দুই যুবককে তাদের বাড়ি থেকে আটক করে মারধরের পর গলায় জুতা পরিয়ে শাস্তি দিয়েছে। এলাকাবাসী অভিযোগ করে বলেন, আটক দুই যুবক আগে থেকে এলাকায় গরু চুরি, ঘর চুরি ছিনতাইসহ অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। পাশাপাশি মাদক ব্যবসাও করতেন। আটক শাহাজান ইতোপূর্বে বাশঁখালী থানায় মদ নিয়ে ধরাও পড়েছিলো। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, চুরির ঘটনায় দুই যুবককে গলায় জুতা পরিয়ে শাস্তি দেওয়ার ঘটনাটি একটি বড় অপরাধ। চুরি করে থাকলে তাদেরকে পুলিশের হাতে সৌপদ্দ করবে এটাই নিয়ম। কিন্তু উশৃংখল লোকজন বিচারের নামে আইন লঙ্ঘন করেছেন।


ওসি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী অথবা তাদের স্বজনরা লিখিত অভিযোগ দিলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag