৷৷৷ মেয়ে
জাকারিয়া আহমেদ
প্রহর গুনি, স্বপ্ন বুনি
তোমার লাগি মেয়ে_
তোমায় ডাকি, তোমায় আঁকি_
তোমার গায়ে যেয়ে।
উন্মাদ মনে,দুঃখের বনে
তোমার লাগি মেয়ে_
তোমায় ভেবে,সেই যে কবে
গেছি আমি রয়ে।
রাত্রি জাগি, তোমার লাগি
নিয়ম করে রোজ_
আঁধার মাঝে, ফুলের সাজে
আসবে নিতে খোঁজ??
জড়াও আমায়, তোমার মায়ায়
কাজল চোখের মেয়ে_
ভাসবো আমি, হাসবো আমি
তোমার চোখে চেয়ে।
দাড়াও মেয়ে, আসছি বেয়ে
হয়ে নৌকার মাঝি_
সঙ্গী হবো, বসে রবো
একা নদে আজি।
৪ দিন ১৬ ঘন্টা ৭ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে
১০ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে
২১ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৩ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৪ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৫৭ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
৬২ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে