বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে ডাকাতি প্রস্ততিকালে অস্ত্রসহ একজন আটক

বগুড়ার আদমদীঘিতে ডাকাতির প্রস্ততিকালে গ্রামবাসী ধাওয়া করে দেশীয় অস্ত্রসহ বুলবুল আহম্মেদ (৪৫) নামের এক ডাকাত সদস্যকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে আদমদীঘি উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ডাকাত সদস্য বুলবুল আহম্মেদ বগুড়া জেলার কাহালু উপজেলার দেওগ্রামের আফতাব হোসেনের ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় ডাকাতি প্রস্ততি সংক্রান্ত মামলা হয়েছে।

পুলিশ ও গ্রামবাসিরা জানান, বুধবার দিবাগত রাতে পাইকপাড়া গ্রামের পশ্চিমপাড়ায় একদল যুবক ব্যাডমিন্টন (র‌্যাকেট) খেলছিলেন। রাত ২টার দিকে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি হাতে ব্যাগ নিয়ে গ্রামে ঢুকে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। এসময় ওই ব্যাডমিন্টন খেলোয়াররা তাদের চ্যালেঞ্জ করলে অজ্ঞাত ব্যক্তিরা পালানোর সময় ধাওয়া করে বুলবুল আহম্মেদ নামের ওই ডাকাত সদস্যকে আটক করেন। এ সময় অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ আটক ব্যক্তির কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ডাকাতি কাজে ব্যবহৃত রামদা, ছোরা, রশিসহ বিভিন্ন ধরালো অস্ত্র উদ্ধার করেন।

মামলার তদন্তকারি উপ-পরিদর্শক ফেরদৌস হোসেন বলেন, আজ বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর সদস্যদের গ্রেফতার তৎপরতা চলছে। 

Tag
আরও খবর