গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে মন্ত্রী গাজীর সঙ্গে শিক্ষকদের শুভেচ্ছা বিনিময়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক চতুর্থবারের মতো নৌকা প্রতীকে  বিপুল ভোটে জয়ী হওয়ায় রূপগঞ্জ উপজেলা শিক্ষা পরিবারের, উপজেলা শিক্ষক সমিতি, কিন্ডার গার্টেন সমিতি ও ভুলতা স্কুল এন্ড কলেজে গভর্নিংবডির সদস্যের সঙ্গে টানা চতুর্থ বারের এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সঙ্গে  ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। গতকাল ৯ জানুয়ারি মঙ্গলবার ভুলতা স্কুল এন্ড কলেজের  অধ্যক্ষ  ড. আব্দুল আউয়াল মোল্লার নেতৃত্বে

এমপির রূপসীস্থ বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা বিনিময়  করা হয়। এসময় উপস্থিত ছিলেন গন্ধর্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহা, আদর্শ উচ্চ বিদ্যালয়-মিঠাব প্রধান শিক্ষক মনি আক্তার মিলি, মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, ভুলতা স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সদস্য শামীমা সুলতানা, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, প্রতীভা কিন্ডার গার্টেন স্কুল প্রতিষ্ঠাতা

শামীমা সুলতানা ঝুনু, ব্রাইট বেবী আইডিয়াল হাইস্কুলের প্রতিষ্ঠাতা সিরাজুল ইসলামসহ রূপগঞ্জের মাধ্যমিক পর্যায়ে সকল প্রতিষ্ঠান প্রধান শিক্ষক, কিন্ডার গার্টেন স্কুলের সকল প্রধান শিক্ষক ও সকল শিক্ষক বৃন্দ। 

Tag
আরও খবর