র‍্যাব-পুলিশের অভিযানে দুই মাদক কারবারীসহ ১৬৪৯ বোতল ফেনসিডিল আটক বেগমগঞ্জে স্বাস্থ্য পরিবহন শ্রমিক দিয়ে হামের টিকা প্রদান, শিশু মৃত্যুর ঝুঁকি। নড়াইলে দুটি পৃথক অভিযানে ডিবি পুলিশ কর্তৃক ৩৯৮ বোতল ইসকাফ ও ০৫ বোতল বিদেশি মদ সহ ০২ জন বরিশালে দৈনিক আজকালের কণ্ঠ’র জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চৌদ্দগ্রাম গৃহবধূ ফাতেমা হত্যার বিচারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন যশোর ইনস্টিটিউটের নেতৃত্বে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’, বিপুল জয় কখন থামবে অতিরিক্ত ভাড়া আদায়ের অনিয়ম নাগেশ্বরীতে ইয়াবা সম্রাট শাহ-জালাল আটক - সার্বিক সহযোগিতায় বলদীটারি অপরাধ নির্মূল কমিটি সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৬৩ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ নারী আটক উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সব ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী কবে কমবে লোডশেডিং, যা জানা গেল এলডিসি উত্তরনে সময় চাইল বাংলাদেশ যশোরে শিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ: আইনমন্ত্রী এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’ পীরগাছায় জামায়াতের আরও দুটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ১ মহিলা আটক

সম্পর্ক হোক আরও মজবুত : জেনে নিন কৌশল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-01-2024 11:39:48 pm

প্রত্যেকেই এমন সম্পর্ক চায়, যেখানে তারা উভয়ই সুখী থাকবে, একে অপরের খেয়াল রাখবে এবং সম্পর্কে বিশ্বাস, আস্থা, প্রত্যাশার প্রতিফলন, ইতিবাচক মনোভাব ও সম্মান থাকবে। কিন্তু অধিকাংশ সময়ই আমরা সন্দিহান থাকি সম্পর্ক আসলে কতটা মজবুত?


বর্তমান ব্যস্তবহুল সময়ে ব্রেকআপ- ডিভোর্সের মতো ঘটনা প্রায়ই ঘটছে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে সুখী জীবনযাপন করলেও, সবসময় ভবিষ্যতে সম্পর্ক উন্নতি করার চেষ্টা করা উচিত।


আজ দেওয়া হল সুখী দাম্পত্য বা প্রেমের জীবনের কিছু টিপস।  


একে অপরকে সম্মান করুন : অন্যকে কীভাবে সম্মান করতে হয় তা জানা, তার সাথে ভালোভাবে কথা বলা এবং সচেতন হওয়া সম্পর্ককে উন্নত করে। পারস্পরিক সম্মান সম্পর্ককে স্বাস্থ্যকর এবং সুখী করতে অবদান রাখতে পারে। তাই আপনার সঙ্গীকে সম্মান করাটা মজবুত সম্পর্কের জন্য অনেক জরুরি। 


দ্বন্দ্ব সমাধান করুন : সম্পর্কের সব বিষয়ে দ্বিমত পোষণ করা ভাল নয়। কিছু কিছু ক্ষেত্রে মানিয়ে নেয়া উচিত। তবে দুইজনের মত ভিন্ন হলে আপনার সঙ্গীর সঙ্গে যুক্তিপূর্ণ কথা বলতে শিখুন। কারণ সম্পর্ককে আরও ভালভাবে চালাতে কথোপকথনে স্বচ্ছতা প্রয়োজন। সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে তর্ক করতে দ্বিধা করা উচিত নয়। কিন্তু সীমার মধ্যে থেকে আপনার মতানৈক্য দ্বন্দ্ব ছাড়াই মেটাতে শিখুন।


গ্রহণযোগ্যতা থাকা জরুরি : সম্পর্কের ক্ষেত্রে একে অপরের ত্রুটিগুলিকে মেনে নেওয়া জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, আমরা আমাদের জীবনে যাকে চাই, আমাদের উচিত তাদের সেভাবে গ্রহণ করতে শেখা এবং তাদের বদলে ফেলার চেষ্টা না করা।


সম্পর্কের ক্ষেত্রে আপনার ভূমিকা নির্ধারণ করুন : আপনারা যদি দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকেন, তবে সম্ভবত দু'জনেই বিভিন্ন দায়িত্ব পালন করছেন। যেমন একজন ঘরের কাজ, তো আরেকজন বাইরের কাজ করছেন। আপনারা কি কখনও নিজেদের মধ্যে কথা বলেছেন যে, এই দায়িত্বে দু'জনেই খুশি নাকি? এই বিষয় নিয়ে খোলাখুলি কথা বলুন। আপনি যে দায়িত্বগুলি পছন্দ করেন না, তা চাপিয়ে দেওয়ার পরিবর্তে সেগুলি পরিবর্তন করার চেষ্টা করুন।


শারীরিক ঘনিষ্ঠতাকে অগ্রাধিকার দিন : বিশেষজ্ঞদের মতে, প্রতিটা জুটির নিজেদের প্রতিশ্রুতি দেওয়া উচিত যে, তারা যৌন জীবন উন্নত করবে। সম্পর্কের ক্ষেত্রে দম্পতিদের সর্বদা শারীরিক ঘনিষ্ঠতাকে অগ্রাধিকার দেওয়া উচিত। কারণ কখনও কখনও এর অভাবের কারণে সম্পর্কে তিক্ততা আসে। জীবনে যতই ব্যস্ত থাকুন না কেন, এর জন্য সপ্তাহে কিছুটা সময় বের করুন। শারীরিক ঘনিষ্ঠতা সম্পর্কের পাশাপাশি স্বাস্থ্যের জন্যও ভাল বলে মনে করা হয়।  


মানসিক স্বাস্থ্যের যত্ন নিন : কখনও কখনও জীবনে একসঙ্গে অনেক খারাপ জিনিস ঘটে। সম্পর্কের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য একটি স্বাস্থ্যকর রুটিন তৈরি করুন। একসঙ্গে খাবার খান এবং একে অপরকে সঙ্গ দেয়ার চেষ্টা করুন। এর মাধ্যমে আপনি একটি অভ্যন্তরীণ সুখ অনুভব করবেন। এছাড়া আপনার সঙ্গী ভালো আছে কিনা, কী চলছে তার জীবনে? এই সব বিষয়ে মনোযোগ দিন।

আরও খবর



697826a914882-270126084457.webp
প্রতিদিন ঘি খেলে কী হয়?

৮৮ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে


6972c89f0fd66-230126070223.webp
খেজুরের ১০ উপকারিতা

৯২ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে


6916b52ce199d-141125105052.webp
নীরব ঘাতক ডায়াবেটিস, ভুগছে তরুণরাও

১৬২ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে


deshchitro-690a191882a5a-041125091744.webp
ঔষধি গুণে ভরপুর পটকা ফল

১৭১ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে


69078abddb42a-021125104549.webp
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু

১৭৩ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে