হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

নোয়াখালীতে পুলিশের অভিযানে কমে এসেছে কিশোর আড্ডা।

নোয়াখালীতে পুলিশের অভিযানে কমে কিশোর আড্ডা।


নোয়াখালীতে চাঞ্চল্যকর অদিতা হত্যার ঘটনার পর জেলা পু্লিশ সুপারের নির্দেশ মোতাবেক গত এক সপ্তাহে জেলার ৯ টি থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার অভিযানে অদরকারে বাইরে ঘোরাঘুরি, আড্ডা, কিশোর গ্যাং এর সাথে জড়িত, সন্ধ্যার পর বাইরে থাকায় ২০০ জনের উপরে স্কুল কলেজ পড়ুয়া কিশোর বয়সী ছেলেদের আটক দেখানো হয়েছে।


এদের যাচাই-বাছাই করে অধিকাংশের অভিভাবকদের জিম্মায় প্রদান করা হয়। এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত সন্দেহে বাকিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তবে এমন অভিযানে সাধারন অভিভাবক ও সাধারণ ছাত্ররা আতঙ্কে রয়েছে বলে সূত্রে জানা যায়।


১৩ অক্টোবর বৃহস্পতিবার মুঠোফোনে অভিযানের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, অপরাধ প্রবনতা কমিয়ে আনতে আমাদের এ উদ্যােগ, অভিযানের পর থেকে যত্রতত্র কিশোরদের আড্ডা এবং জনমনে আতঙ্কে কমে গেছে। পাশাপাশি বাজে আড্ডায় সময় নষ্ট না হওয়ায় কিশোররা পড়ালেখায় মনোযোগী হচ্ছে। অভিভাবকগণও তাদের সন্তানের প্রতি খেয়াল রাখতে শুরু করেছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


তিনি সন্তানদের প্রতি বিশেষ নজরদারি ও খোঁজ খবর রাখতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।


অভিযানের পাশাপাশি মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর কিশোরীদের অবৈধ সম্পর্কে না জড়াতে বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাগণ স্কু্ল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় গিয়ে মানুষকে সচেতন করে তুলতে কাজ করছেন।


এই চলমান অভিযানে কিশোর গ্যাং এর দৌরাত্ম্য ও আড্ডা অনেকটা কমে এসেছে। সুশীল সমাজের প্রতিনিধিরা এই অভিযান কে সাধুবাদ জানিয়েছেন এবং ধারাবাহিক ভাবে অভিযান পরিচালনা করতে পরামর্শ দিয়েছেন। এমন মহৎ উদ্যােগের সাথে একাত্ত্বতা প্রকাশ করে বিভিন্ন সামাজিক সংগঠন নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের ধন্যবাদ জনান।

আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯১ দিন ৪ ঘন্টা ৫২ মিনিট আগে