রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

ঢাবিতে ট্রান্সজেন্ডার কোটা বাতিলে শিক্ষার্থীদের আল্টিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি থেকে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ বাতিল দাবিতে নতুন আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেছেন, ভর্তি আবেদনের তারিখ শেষ হওয়ার আগে আগামী ০১ জানুয়ারির মধ্যে বিজ্ঞপ্তি থেকে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ বাতিল করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি থেকে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ বাতিল দাবিতে নতুন আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেছেন, ভর্তি আবেদনের তারিখ শেষ হওয়ার আগে আগামী ০১ জানুয়ারির মধ্যে বিজ্ঞপ্তি থেকে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ বাতিল করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া। এসময় আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘‘ভর্তি বিজ্ঞপ্তি থেকে বিতর্কিত ‘ট্রান্সজেন্ডার’ শব্দের প্রত্যাহার করার মাধ্যমে চলমান বিতর্কের নিরসন করা হবে। যেহেতু আগামী ৫ জানুয়ারী ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে। আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে উপাচার্য স্যার আমাদের দাবি মেনে নেবেন।’’

সাখাওয়াত জাকারিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য শিক্ষার্থীবান্ধব। ইতোপূর্বে যতবারই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অসুবিধা নিয়ে তার কাছে গিয়েছি, তিনি ততবারই দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধানে তড়িৎ পদক্ষেপ নিয়েছেন। আমরা এবারও তার প্রতি আস্থা রেখে আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের দাবি পুনরায় ব্যক্ত করছি।
এর আগে, বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষায় ‘ট্রান্সজেন্ডার’ শব্দ বাতিলের দাবিতে গত ২২ ডিসেম্বর মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি দেন।
শিক্ষার্থীরা হিজড়াদের বিরুদ্ধে নয়, বরং ট্রান্সজেন্ডার (পুরুষরূপী নারী) বিরুদ্ধে উল্লেখ করে সাখাওয়াত জাকারিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই হিজড়া জনগোষ্ঠীর কোটার বিরোধীতা করেনি। শিক্ষার্থীরা হিজড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষার জন্যই আন্দোলন করে যাচ্ছে।
শিক্ষার্থীদের দাবি মেনে নিতে প্রশাসনের প্রতি আহ্বান জাকারিয়া বলেন, ‘‘আগামী ১ জানুয়ারির (সোমবার) মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি থেকে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি প্রত্যাহার করে সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আমরা চলমান এই বিতর্কের শান্তিপূর্ণ সমাধান চাই। কিন্তু যদি তা না করা হয়, তবে শিক্ষার্থীরা বসে থাকবে না। শিক্ষার্থীরা পড়ার টেবিল ছেড়ে রাজপথে নেমে আসতে বাধ্য হবে।’’

আরও খবর