জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

র‌্যাবের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতারকৃত মামুন ইসলাম।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ১শ গ্রাম হেরোইনসহ মামুন ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে সান্তাহার রেলওয়ে থানায় সোপর্দ করেছেন। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে সান্তাহার রেলওয়ে থানার আওতায় জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মামুন ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। 

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে মাদক পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে জয়পুরহাট র‌্যাব-৫ এর সদস্যরা ট্রেনে অভিযান পরিচালনা করেন। এসময় মাদক ব্যবসায়ী মামুন ইসলাম জয়পুরহাট স্টেশনে ট্রেন থেকে নেমে পালানোর সময় র‌্যাব-৫ এর সদস্যরা তাকে আটক করে শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানায় সোপর্দ করেন। 

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই দিন গ্রেফতারকৃত মামুন ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর