যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের

রাষ্ট্র বিরোধী দেশে-বিদেশী যে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে তার বিরুদ্ধে ভোট বিপ্লব ও উৎসব ঘটাতে হবে- ড. সেলিম মাহমুদ

চাঁদপুর-১ কচুয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদ বলেছেন, ‘রাষ্ট্র বিরোধী দেশে-বিদেশী যে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে তার বিরুদ্ধে ভোট বিপ্লব ও উৎসব ঘটাতে হবে। প্রার্থী কে সেটা বড় কথা নয় এবং কার সাথে প্রতিদন্ধিতা হচ্ছে সেটা বড় কথা নয়। এ ভোট দিতে হবে জননেত্রীর শেখ হাসিনার স্বপক্ষে। তাই দেশ বিরোধী যে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে ৭ জানুয়ারি ভোট দিতে হবে।

তিনি সোমবার চাঁদপুরের কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগ আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসাইন বলেন, কচুয়ার সকল তারুণ্যের জন্য ড. সেলিম মাহমুদ একটি নির্ভরতার নাম। এই এলাকায় কৃষি শিল্পায়ণ, উন্নত শিক্ষা সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং এ এলাকার ছেলে-মেয়েরা যেনো উন্নত জীবন-যাপন করার সুযোগ পায় এর সবকিছুর জন্য ড. সেলিম মাহমুদ একটি বিশ্বস্ত ও আত্মার নাম। শুধু কচুয়াবাসী নয়, আমরা যারা গোটা বাংলাদেশের তরুণ প্রজন্ম রয়েছি আমাদেরকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ দিন বদলের সনদ, গোটা বাংলাদেশের তরুণদের ঐক্যবদ্ধ করেছিলো স্মার্ট বাংলাদেশ এ স্বপ্ন দেখিয়েছিলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই স্মার্ট বাংলাদেশের অন্যতম সারথী হলো বাংলাদেশ ছাত্রলীগ। ৭ জানুয়ারী নির্বাচনে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির, জেলা ছাত্রলীগের শাখার সভাপতি জহির উদ্দিন মিজি,সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন খান প্রমুখ।

এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. একেএম আব্দুল মোতালেব,কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন,ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে কচুয়ায় নৌকার নির্বাচনী জনসভায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসাইন,সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর আগমন উপলক্ষে সকাল থেকে কচুয়া বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল ও স্লোগান নিয়ে সভাস্থলে যোগদান করে কানায় কানায় মাঠ ভরে উঠে।

Tag
আরও খবর