গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামে ঢাকা–বরিশাল মহাসড়কেবাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন

উজিরপুর উপজেলা

বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামে ঢাকা–বরিশাল মহাসড়কে আজ রোববার সকাল পৌনে সাতটার দিকে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত চারজন।


সাকুরা পরিবহনের বাসের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা করেছে। সাকুরা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান বলেন, বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের বাসের সঙ্গে গৌরনদী থেকে আসা ইচলাদিগামী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রলিটি দুমড়েমুচড়ে যায়। বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর