জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

নৌকার ভোট চেয়ে ড. জান্নাত আরা হেনরী'র গণসংযোগ ও লিফলেট বিতরণ

সিরাজগঞ্জের সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী। 

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বিরায়াঘাট,পাইকপাড়া, সফরমোড়,সায়তানতলি, কাশিহাটা, বনবাড়িয়া এলাকা গুলোতে

গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের গণমানুষের নেত্রী ড.জান্নাত আরা তালুকদার হেনরী। এসময় তিনি এলাকার মানুষদের সাথে সৌজন্য সাক্ষাত করে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে,নৌকা মার্কায় ভোট ও দোয়া চান।

এসময় ড.জান্নাত আরা হেনরী ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আবারো শেখ হাসিনাকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমিও সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দের মানুষের উন্নয়ন এবং আপনাদের সেবা করতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান দুদু, সদস্য শামসুজ্জামান আলো। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, কালিয়া হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুর আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ইউনিয়নের ছাত্রলীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর