বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

ফেনসিডিলসহ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের গার্ড ও অপারেটর গ্রেফতার

ফেনসিডিলসহ গ্রেফতারকৃতরা।


আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ট্রেনের পরিচালক (গার্ড) জাহাঙ্গির কবির (৪২) ও পিএ অপারেটর সাদেকুল ইসলাম (৩২)কে আটক করেছে সান্তাহার রেলওয়ে পুলিশ। গত বুধবার (২০ডিসেম্বর) সন্ধায় ষ্টেশনের ৩ নম্বর প্লাটফমে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বগি থেকে উল্লেখিত পরিমান ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গির কবির রাজবাড়ি জেলার কাজিকান্দা গ্রামের মিরাজ আলী শেখের ছেলে এবং সাদেকুল ইসলাম ঠাকুরগাঁও জেলার আরজি কৃষ্ণপুর গ্রামের শমসের আলীর ছেলে ।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, বুধবার বিকেল ৫টার দিকে আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন ষ্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে এসে পৌঁছে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রেনের গার্ড ভ্যানে অভিযান চালানো হয়। অভিযানে ট্রেনের পরিচালকের নিকটে থাকা তার ব্যাগে এবং অন্য একটি ব্যাগে থাকা ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। একই সাথে ওই গার্ড ভ্যানে থাকা পরিচালক জাহাঙ্গির কবির ও  পিএ অপরেটর সাদেকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরে করা হয়েছে।

Tag
আরও খবর