‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ এর মৌলভীবাজার জেলা কমিটি পূনর্গঠন

মুফতি রুহুল আলম সভাপতি এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহিদ নির্বাচিত


মৌলভীবাজারে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের জেলা কমিটি পূনর্গঠন হয়েছে।

কমিটি পূনর্গঠন উপলক্ষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের শাহ মোস্তফা রোড শহিদ আইভী রহমান অডিটোরিয়ামে বার্ষিক ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতি রুহুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ এবং মাওলানা জুবায়ের আহমদ জুবেলের যৌথ সঞ্চালনায় সম্মেলনে

প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মঈনুদ্দিন খান তানভীর।

বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস।

আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার  সহ-সভাপতি মাওলানা ইবাদুর রহমান, সেক্রেটারি, হাফেজ মাওলানা সোলাইমান আহমদ, জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজারের মুহতামিম হাফেজ মাওলানা মজদুদ আহমদ রাফিদ, শিক্ষাসচিব, মাওলানা সাদিকুর রহমান, বড়চেগ মাদরাসার মুহতামিম মাওলানা লুৎফুর রহমান কামালী, বামুক সদর মাওলানা মোস্তফা কামাল, মাওলানা কামাল হোসাইন, দারুল উলুম মাদরাসা শিক্ষক, মাওলানা শামছুল আলম, হাফেজ মাওলানা জিয়াউর রহমান নকীব, জগন্নাথপুর মাদরাসার শিক্ষাসচিব মাওলানা নুরুদ্দীন, মাওলানা সাইফুর রহমান সাদি, জুলফিকার আল মাকনুন, মাওলানা জাকারিয়া হোসাইন, মাওলানা মুজাহিদ শাহিন, মাওলানা শিব্বির আহমদ উসমানী প্রমুখ।

সম্মেলনে আগামি ২ বছর মেয়াদের জন্য কমিটি পূনর্গঠন করা হয়। 

পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি রুহুল আলম, কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে মাওলানা মোস্তফা কামাল, সহ সভাপতি মাওলানা বজলুর রহমান, সহ সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ মজদুদ আহমদ রাফিদ, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাহ মাহমুদুর রশিদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ জুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক, মাওলানা নুরুদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক পদে হাফিজ মাওলানা জিয়াউর রহমান নকীব মনোনিত হয়েছেন।

Tag
আরও খবর