যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের

কচুয়ায় নৌকার সমর্থনে পৌর কাউন্সিলরের ব্যতিক্রমী আয়োজন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. সেলিম মাহমুদের সমর্থণে ৭০ ফুট বিশিষ্ট নৌকার বিশাল আকৃতির মঞ্চ তৈরি করলেন কচুয়া পৌর কাউন্সিলর ও মুক্তিযোদ্ধার সন্তান মাসুদ আলম।

কচুয়া উত্তর বাজার পল্টন ময়দানে পৌর কাউন্সিলর মাসুদ আলম ও তার পরিবারের নিজস্ব অর্থায়নে ভোটারদের ভোটদানে উৎসাহীত করতে প্রায় দুই লক্ষাধিক টাকা ব্যয়ে সুসজ্জিত এই নৌকার আকৃতির মঞ্চ তৈরি করা হয়। প্রত্যেক জাতীয়, উপজেলা ও পৌরসভা নির্বাচনে কাউন্সিলর মাসুদ আলম সাধারণ ভোটারদের উজ্জীবিত করতে এ মঞ্চ তৈরি করেন।

জানা যায়, কচুয়া বাজার পল্টন ময়দানে সাধারণ ভোটারদের উৎসাহ উদ্দীপনা করার লক্ষে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নৌকার বিশাল আকৃতির মঞ্চ তৈরি করা হয়। যা এখন সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে।

পৌর কাউন্সিলর মাসুদ আলম বলেন, আমি সাধারণ ভোটারদের উজ্জীবিত করতে প্রত্যেক জাতীয়, উপজেলা ও পৌরসভা নির্বাচনে কচুয়া উত্তর বাজার পল্টন ময়দানে নৌকার নির্বাচনী মঞ্চ তৈরি করে থাকি। আগামি ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেতা ড. সেলিম মাহমুদকে জয়ের মালা পড়িয়ে শেখ হাসিনাকে উপহার দিব ইনশাআল্লাহ্।

Tag
আরও খবর