তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন

৮ বছর পর কুড়িগ্রামে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার



দীর্ঘ ৮ বছর ধরে  পালিয়ে থাকা  মাদক মামলার এক কুখ্যাত আসামীকে কুড়িগ্রামের ফুলবাড়িতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আঃ মোত্তালেব ফুলবাড়ী থানাধীন কাশিপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি।


মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানা গেছে। 


পুলিশ জানায়, বিগত ২০১০ সালে মাদকসহ মোত্তালেবকে  গ্রেফতার করে  নাগেশ্বরী থানাপুলিশ। পরে জামিনে মুক্তি পাওয়ার পর ২০১৬ সাল হতে সে পলাতক থাকে। পরবর্তীতে সে বিভিন্ন জেলায় অবস্থান করে আসছিলো।  পুলিশ আরও জানায়, সর্বশেষ  ঢাকার  মিরপুর দুয়ারীপাড়ায় সে বসবাস করছিলো। 


এমতাবস্থায় গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) রাতে মোত্তালেবের  বাড়িতে আসার গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করে  ফুলবাড়ি থানা পুলিশের একটি চৌকস দল। 


কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় কেউ অপরাধ করে পার পায় না।   আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করছি।  

আরও খবর



6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১ ঘন্টা ৬ মিনিট আগে