বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

ইউপি চেয়ারম্যানের বাড়িতস্থ গ্রাম আদালত কক্ষে জুয়া খেলার দায়ে গ্রেপ্তারকৃত স্কুলশিক্ষক-ইউপি মেম্বারসহ গ্রেপ্তার-১৪


জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের গ্রাম আদালত কক্ষে জুয়া খেলার দায়ে গ্রেপ্তারকৃত স্কুলশিক্ষক এবং ইউপি মেম্বারসহ ১৪ জনকে আদালতে সোপর্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রোববার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায়  জুয়া খেলা নিরোধ আইনের মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত শনিবার দিবাগত রাত ১০টায় উপজেলার চিনাডুলী ইউপি চেয়ারম্যানের বসতবাড়িস্থ অস্থায়ী ইউপি কার্যালয়ের গ্রাম আদালত কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা ডিবি-২ এর উপপরিদর্শক  (এসআই) আবু রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো, ইউনিয়নের গুঠাইল এলাকার বাসিন্দা চিনাডুলী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) জহরুল ইসলাম (৫২), শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমুল বাশার (৫২), সেকেন্দার আকন্দের ছেলে খোকন উরুফে ভুট্টো আকন্দ (৪২), খাজা মিয়ার ছেলে আমীর হোসেন (৩৫), মোফাজ্জল হোসেনের ছেলে হাফিজুর (৪৩), তারু মিস্ত্রীর ছেলে মনু শেখ (৫১), খাজা মিয়ার ছেলে আনোয়ার আকন্দ (৩৫), ইনতাজ আলীর ছেলে বাবু শেখ (৩৫), মকবুল হোসেনের ছেলে আলমাস মিয়া (৩৬), শ্রী জিতেন দাশরে ছেলে শ্রী জীবন দাশ (৩৪), ফকির আলীর ছেলে জালাল আকন্দ (৪০), বাদশা আলীর ছেলে জিয়াউর (৩৮), আব্দুল সবুর আকন্দের ছেলে হোসাইন উরফে মুশাহিদ আকন্দ (৪০) এবং খশরু আকন্দের ছেলে সুমন আকন্দ (২২)।

জেলা ডিবি-২ এর এসআই আবু রায়হান বলেন,  চিনাডুলী ইউপির অস্থায়ী কার্যালয়ের একটি টিনসেড ঘরে দীর্ঘ দিন থেকে রমরমা জুয়ার আসর চলে আসছিল। গত শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে আমরা চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালামের বসতবাড়িস্থ ইউপির কার্যালয়ে অভিযান চালাই। এসময় জুয়া খেলার আসর থেকে ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় বাসিন্দা সুলতান মিয়া, আকবর আলী, মিরাজ শেখ, ফকির আলীসহ অনেকেই বলেন, 'ইউপি কার্যালয়ে দীর্ঘদিন ধরে রাতের বেলায় জুয়া খেলার আসর বসিয়ে আসছে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম। রাত যত গভীর হয়, জুয়াড়ির সংখ্যা ততই বৃদ্ধি হয়। চেয়ারম্যান আব্দুস সালাম নিজেও একজন বড় ধরনের জুয়াড়ি। তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন বাদ দিয়ে নিজ কার্যালয়ে জুয়া খেলে আসছেন। ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জুয়া খেলার আসর চলায় আমরা হতভম্ব।'

হারুন অর রশীদ নামে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, 'চেয়ারম্যান আব্দুস সালাম তার কার্যালয় জুয়া খেলতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভাড়া দিয়ে আসছে। চেয়ারম্যান নিজেই একজন পেশাদার জুয়াড়ি। আমরা চেয়ারম্যানের হীনকর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।'

চিনাডুলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালাম বলেন, 'আমাদের কার্যালয়ে জুয়া খেলা হয় না। তবে স্থানীয় কিছু লোকজন সেদিন কার্যালয়ে বসে তাস খেলতে ছিল। মূলত আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। আমি আগে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও বর্তমানে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে এলাকায় কাজ করে যাচ্ছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা ওঠে-পরে লেগেছে। আমি নির্দোষ।'

জেলা ডিবি শাখা-২ এর অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, 'জুয়া খেলা নিরোধ আইনের মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।'

আরও খবর