তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন

কুড়িগ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা



মহান মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধকারী কুড়িগ্রাম জেলায় অবস্থানরত অবসরপ্রাপ্ত পুলিশ বীর  মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 


কুড়িগ্রাম  জেলা পুলিশের আয়োজনে রোববার (১৭ ডিসেম্বর)  দুপুর সাড়ে ১২ টায় পুলিশ সুপার  আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর সভাপতিত্বে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে  এ সংবর্ধনা প্রদান করা হয়। 


অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার  আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের শীতের উষ্ণতার জন্য উইন্টার শাল পরিয়ে দেন। 


কুড়িগ্রাম জেলায় অবস্থানরত পুলিশ বীর মুক্তিযোদ্ধাসহ  প্রয়াত  বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য সহ ১৪৮ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ উপস্থিত থেকে পুলিশের অভ্যর্থনা গ্রহণ করেন। 


এসময় পুলিশ সুপার বলেন, পুলিশ বীর মুক্তিযোদ্ধারা   আমাদের হিরো।  পুলিশ বীর   মুক্তিযোদ্ধাদের পাশে জেলাপুলিশ ইতিপূর্বে   ছিলো, বর্তমানে  আছে,   এবং ভবিষ্যতেও থাকবে।


অনুষ্ঠানে   সাবেক জেলা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম টুকু, সাবেক সদর উপজেলা কমান্ডার  আব্দুল বাতেন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন,  উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ  মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী,  নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ সুমন রেজা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার  মোঃ মমিনুল ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। 



আরও খবর