জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে- অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-12-2023 04:16:10 pm

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বরিশাল জেলার বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফরহাদ সরদার। 

মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে স্কুল অব আর্থ এন্ড এনভায়রনমেন্ট আয়োজিত অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলার বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার আরও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তৎকালীন দেশের আপামর জনসাধারণ যেভাবে মুক্তির সংগ্রামে ঝাপিয়ে পড়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য, তেমনিভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠন করতে হলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতি, ধর্ম বর্ন নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে একযোগে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। 

তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন, তাইতো সততা, নৈতিকতা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে স্বাধীনতার মর্যাদা রক্ষা রক্ষা করতে হবে। 

এসময় মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে স্কুল অব আর্থ এন্ড এনভায়রনমেন্ট আয়োজিত অনলাইন আলোচনা সভায় সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা ফারদিন হাসান এর সভাপতিত্বে এবং তরুণ সংগঠক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এর সঞ্চালনায় আলোচনা সভায় যুক্ত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আফিয়া তাহমিন জাহিন।

Tag
আরও খবর