নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

জমকালো আয়োজনে মাটিরাঙ্গায় মহান বিজয় দিবস পালন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ৫২তম মহান বিজয় দিবস পালন করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।


শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও স্বাধীনতা সোপানে  পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।


মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী সকল বিভাগীয় কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণ করেন।


এরপর, সহকারী পুলিশ সুপার (মা‌টিরাঙ্গা সা‌র্কেল) আবু জাফর মোহাম্মদ সা‌লেহ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর কর্মকর্তাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সাথে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁনের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সময়ে, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, এনজিও প্রতিষ্ঠান স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণ করেন।


এরপর সকাল ৮টার দিকে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী


এ সময় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর তাঁদের সাথে ছিলেন। এর পরপরই শান্তির প্রতীক কবুতর উড়িয়ে বিজয় দিবসের দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পর মাটিরাঙ্গাবাসীর উদ্দেশে বক্তব্য দেন তাঁরা।


পরে মার্চপাস্ট কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সালাম গ্রহণ করেন তাঁরা। মার্চপাস্টে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল ছাড়াও আনসার-ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও গার্লস গাইড সদস্যরা অংশগ্রহণ করে। মাটিরাঙ্গা থানা পুলিশের এসআই ময়নাল হোসেন প্যারেড কমান্ডার হিসেবে মার্চপাস্টে দায়িত্ব পালন করেন।


এ সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের মাঠে শিশু কিশোরদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর


6a39437ee2859-220626081526.webp
এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি

২ দিন ১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে