কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

অনাদরে দাঁড়িয়ে আছে প্রথম নির্মিত ইসলামপুর কেন্দ্রীয় শহীদ মিনার, বিজয় দিবসেও পুষ্পস্তবক করা হয়নি



জামালপুরের ইসলামপুর উপজেলায় শনিবার (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরের পূর্ব পার্শ্বে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারটি সাজানো হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হলেও ইসলামপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতার স্তম্ভটি এবার ছিল অবহেলিত। স্বাধীনতার স্তম্ভটিকে সাজানো হয়নি মহান স্বাধীনতার বিজয় দিবসের রংগে। যদিও বীর শহীদদের স্মরণে এ উপজেলায় প্রথম বারের মতো নির্মিত স্থানীয় জনতা মাঠে ইসলামপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতার স্তম্ভটি।

স্থানীয় জানা যায়, জেলার মধ্যে প্রথম নান্দনিক এবং উপজেলার মধ্যে প্রথম নির্মিত শহীদ মিনারটি আজ অনাদরে, অবহেলিত। আগে প্রতিটি জাতীয় দিবসগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ বিভিন্ন পেশার মানুষজনের পদচারণায় শহীদ মিনারের পাদদেশ পরিপূর্ণ হলেও এবার ছিল জনশূন্য। 

সরেজমিনে দেখা যায়, এবার বিজয় দিবসে স্থানীয় জনতা মাঠে নির্মিত ইসলামপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতার স্তম্ভটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক করা হয়নি। প্রতিবছর বিভিন্ন জাতীয় দিবসসহ স্বাধীনতা দিবসে শহীদ মিনার ও স্বাধীনতার স্তম্ভটিকে সাজানো হলেও এবার ছিল ব্যতিক্রম। স্বাধীনতার স্তম্ভটি সাজানো হয়নি। পরিষ্কার ও পরিচ্ছন্নতাও করা হয়নি স্তম্ভটি।

স্বাধীনতার স্তম্ভটির নাম ফলক থেকে জানা যায়,  ২০০৫ সালে ১৫ লাখ টাকা ব্যয়ে অন্তত ৫০ ফুট উচ্চতা ইসলামপুর উপজেলায় স্বাধীনতার পর প্রথম বারের মতো নির্মাণ করা হয় ইসলামপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতার স্তম্ভটি। নির্মাণের পর থেকে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন স্তরের লোকজন বিশেষ দিনে এখানেই ফুল দিতেন।

স্থানীয়রা জানান, ২০০৫ সালে নির্মাণের পর থেকে বিভিন্ন জাতীয় দিবসে উপজেলার সরকারি ও বেসকারি সংস্থাসহ বিভিন্ন স্তরের লোকজন ইসলামপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতার স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে আসছিলেন। নতুন প্রজন্মের অনেকেই জানেন না এই শহীদ মিনারে কথা। পারভেজ মিয়া নামে এক কলেজছাত্র বলেন, ‘শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে সবাই নতুন নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়েছে। আমরাও সেখানে ফুল দিয়েছি।’

স্বেচ্ছাসেবী সংগঠন নিম্ন অঞ্চলীয় ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম কালা মানিক বলেন, ‘ইতিহাসের সাক্ষী হিসেবে এ উপজেলায় প্রথম নির্মিত শহীদ মিনারের প্রতি যত্নশীল হওয়া উচিত।’

দিবস উদযাপনে দায়িত্বে থাকা নাম প্রকাশ না করা শর্তে সরকারি এক কর্মকর্তা বলেন, 'বিজয় দিবস উদ্‌যাপন কমিটি এই শহরের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে গঠন করা হয়েছে। প্রস্তুতি সভার বৈঠকে বিজয় দিবস উদ্‌যাপন কমিটির কেউ বিষয়টি উত্থাপন করেননি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা পরিষদের সীমানা প্রচীরের পূর্ব পাশে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সিদ্ধান্ত হয়।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'এ উপজেলায় আমি সদ্য যোগদান করেছি। সেকারণেই ইসলামপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতার স্তম্ভটিকে পরিত্যক্ত করা হয়েছে কি না, সেটা আমার জানা নেই।'

উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, 'উপজেলা পরিষদ চত্বরের পূর্ব পার্শ্বে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় দিবসের পুষ্পস্তবক করা হয়েছে। অতীতে জাতীয় দিবসগুলোতে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতার স্তম্ভে পুষ্পস্তবক করা হতো। এখন নতুন শহীদ মিনারে পুষ্পস্তবক করা হয়।'

আরও খবর