দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ

কচুয়ায় ৫ টি চোরাই টিউবওয়েল ও সিএনজিসহ আটক ২ চোর

চাঁদপুরের কচুয়ার বিভিন্ন গ্রামাঞ্চল হতে লোহার টিউওয়েল ও টিউবওয়েলের হাতল চোর চক্রের মূল দুই হোতাকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।

দীর্ঘদিন যাবত এ চক্রটির সন্ধান করছিল থানা পুলিশ। এরা কচুয়ার গ্রামাঞ্চলের বিভিন্ন বাসা-বাড়ী হতে প্রায়ই লোহার টিউবওয়েল ও টিউবওয়েলের হাতল চুরি করে নিয়ে যাচ্ছিল।

বিভিন্ন সূত্রে টিউবওয়েল ও হাতল চুরির তথ্য জানতে পেরে অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের  নেতৃত্বে চক্রটিকে হাতে নাতে ধরতে একটি স্পেশাল টিম গঠণ করা হয়। থানা এলাকার সকল বিটের ভাংগারি দোকানগুলোতে  একযোগে একাধিক অভিযান পরিচালনা করা হয়। চক্রটিকে হাতেনাতে ধরতে ভাংগারি দোকান মালিকদের সহায়তা চাওয়ার পাশাপাশি তাদের উপর গোয়েন্দা নজরদারীও বাড়ানো হয়। এভাবেই সফলতার মুখ দেখে পুলিশ। বিভিন্ন স্থান হতে চুরি করা ৫টি চোরাই টিউবওয়েল সংশ্লিষ্ট চোর চক্র রহিমানগর বাজারে বিক্রি করতে নিয়ে যাবে মর্মে প্রাপ্ত একটি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৫ ডিসেম্বর, ২০২৩ তারিখ রাত অনুমান ৮ টার দিকে রহিমানগর বাজার এলাকায় স্থানীয় কতিপয় ব্যবসায়ির সহায়তায় এসআই মামুন ও এসআই যশমন্তের নেতৃত্বে অভিযান চালায় থানা পুলিশের গঠন করা স্পেশাল টিম। লক্ষীপুর-থ-১১-১৫০৯ রেজিষ্ট্রেশন নম্বরের একটি সিএনজি থ্রি হুইলার যোগে রহিমানগর বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া ৫টি চোরাই টিউবওয়েলসহ কচুয়া থানার দৌলতপুর প্রধানিয়া বাড়ীর বাচ্চু মিয়ার ছেলে সিরাজ(২৬) এবং  সিলেটের সুনামগন্জ জেলার জগন্নাথপুর থানার গুদগাঁও গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে, বর্তমানে কচুয়া থানার নলুয়া গ্রামের জিন্নত আলীর ভাড়াটিয়া মোঃ সামছুদ্দিন(৪৫)'কে হাতেনাতে আটক করা হয়। আটকের পর গ্রেপ্তারকৃতরা কচুয়া থানা এলাকার বিভিন্ম স্থান হতে সহযোগীদের মাধ্যমে চোরাই টিউবওয়েল সংগ্রহ ও বিক্রি করে লাভবান হওয়ার কথা  অকপটে স্বীকার করে এবং তাদের সহযোগীদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেয় পুলিশকে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।  চোরাই টিউবওয়েল উদ্ধারের ঘটণায় কচুয়া থানায় ধৃত ২ আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করে আজ তাদের চাঁদপুর জেল হাজতে প্রেরণ  করা হয়েছে।

Tag
আরও খবর