বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে আলিমা বেগম (২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে সেচ্ছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নাকি তাকে কৌশলে হত্যা করা হয়েছে। এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর রাতে আদমদীঘি উপজেলার সাওইল দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ ওই এলাকার শাকিল আহম্মেদের স্ত্রী। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ আলিমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘি সাওইল দীঘিরপাড় এলাকার শাকিল আহম্মেদের সাথে পঞ্চগড় জেলার বোদা সদরের শেখপাড়ার আলম বাদশার মেয়ে আলিমা বেগমের বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি সন্তান রয়েছে। বিয়ের পর তাদের মাঝে মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত বৃহস্পতিবার রাতের খাবার পর সন্তানসহ স্বামী শাকিল আহম্মেদ ও স্ত্রী আলিমা বেগম ঘুমিয়ে পড়ে। ভোর রাতে শয়ন ঘরের আড়ার সাথে  স্ত্রী আলিমা বেগম গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্য করেছে মর্¤ে§ প্রতিবেশির সহযোগীতায় তার মরদেহ নামিয়ে রাখা হয়। পরদিন গতকাল শুক্রবার সকালে আদমদীঘি থানায় খবর দিলে পুলিশ এই মৃত্যুটি রহস্যজনক মনে করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। এ ঘটনায় মৃত আলিমার বেগমের মামা মোস্তাাকিন আহম্মেদের দাবী তার ভাগিনী আলিমা বেগমকে কৌশলে হত্যা করা হয়েছে।

ঘটনার তদন্তকারি উপ পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত রির্পোট এলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। 

Tag
আরও খবর